কিছু মানুষের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জনের গল্প নয়; বরং একটি পরিবারের স্বপ্ন, শিক্ষকের ত্যাগ এবং সমাজের জন্য অনুপ্রেরণার প্রতিচ্ছবি। ডাঃ সায়াদুল্লাহ হিমেলের জীবনগাথাও তেমনই এক অনুপ্রেরণার নাম।
শৈশব থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী। যারা তাকে ছোটবেলা থেকে কাছ থেকে দেখেছেন, তাদের কাছে তিনি ছিলেন এক ভিন্নধর্মী ছাত্র। জাতীয় দৈনিক আমাদের বসুন্ধরা পত্রিকার সম্পাদক শরিফুল ইসলাম স্মৃতিচারণ করে বলেন, “হিমেলকে আমি খুব কাছ থেকে দেখেছি। ক্লাস ওয়ান থেকেই পড়াশোনার প্রতি তার ছিল অসাধারণ মনোযোগ। কোনো বিষয়ে পূর্ণ নম্বর থেকে এক নম্বর কম পেলেও সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরত। ছোটবেলার সেই নিষ্ঠা ও একাগ্রতাই আজ তাকে একজন সফল চিকিৎসকে পরিণত করেছে।”
শুধু লেখাপড়ায় নয়, ধর্মীয় মূল্যবোধেও তিনি ছিলেন অনন্য। ছোটবেলা থেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। তার বাবা ছিলেন একজন আদর্শ মাদ্রাসা শিক্ষক, যার শিক্ষা ও নৈতিক আদর্শ হিমেলের জীবন গঠনে গভীর প্রভাব ফেলেছে। ইসলামের প্রতি ভালোবাসা, সততা, বিনয় এবং মানুষের সেবার মানসিকতা তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।
বর্তমানে ডাঃ সায়াদুল্লাহ হিমেল নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি এমবিবিএস (রামেক), বিসিএস (স্বাস্থ্য) এবং এফসিপিএস (নিউরো মেডিসিন) ডিগ্রিধারী একজন দক্ষ চিকিৎসক। এছাড়া তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এইচএমও হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিউরো মেডিসিন ও মেডিসিন বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে।
সম্প্রতি তিনি নিজের ফেসবুক আইডিতে এক আবেগঘন পোস্টে লিখেছেন
“আল্লাহ তায়ালার অশেষ রহমতে নড়াইলে চেম্বার শুরু করলাম। সততা ও নিষ্ঠার সাথে নিজের অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মল্লিক ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শনি, সোম ও বুধবার বিকাল ৪টা থেকে ৮টা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। শুভাকাঙ্ক্ষীদের দাওয়াত থাকলো।”
এই সংক্ষিপ্ত বার্তায় ফুটে উঠেছে একজন চিকিৎসকের দায়িত্ববোধ, বিনয় এবং মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয়।
নড়াইলের মানুষের জন্য এটি নিঃসন্দেহে একটি সুখবর। ব্রেইন, স্ট্রোক, মৃগী, নার্ভ ও মাংসপেশীর বিভিন্ন জটিল রোগসহ মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও লিভারের নানা সমস্যার চিকিৎসাসেবা এখন তারা আরও সহজে পাবেন।
সাফল্যের এই পথচলায় ডাঃ সায়াদুল্লাহ হিমেলের সবচেয়ে বড় শক্তি তার মেধা, পরিশ্রম এবং ইসলামী মূল্যবোধের প্রতি গভীর অনুরাগ। আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও নৈতিক আদর্শের এক সুন্দর সমন্বয় তিনি। একজন চিকিৎসক হিসেবে নয়, একজন সৎ, বিনয়ী ও মানবিক মানুষ হিসেবেও তিনি অনেকের কাছে অনুসরণীয়।
নড়াইলে তার নতুন যাত্রা সফল হোক—এটাই সবার প্রত্যাশা। মানুষের সেবা, সততা ও মানবকল্যাণের যে অঙ্গীকার তিনি করেছেন, মহান আল্লাহ যেন তাকে সেই পথে আরও এগিয়ে যাওয়ার তাওফিক দান করেন।
দৈনিক আমাদের বসুন্ধরা পরিবারের পক্ষ থেকে ডাঃ সায়াদুল্লাহ হিমেলের জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া রইল।
মন্তব্য করুন