স্টাফ রিপোর্টার
১৯ নভেম্বর ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সহিংসতাকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি: ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে’

লালমনিরহাটে সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে চলমান সহিংসতা, নৈরাজ্য ও নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে, আর নয়। দেশে সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।”

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি দেখতে চায় না, তারা এখন জানমালের নিরাপত্তা চায়। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দেশের সকল গণতান্ত্রিক দলকে আবারও ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দেশ যখন উন্নয়নমুখী হচ্ছে, ঠিক তখনই দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিগত ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় টিকে ছিল, তারাই এখন বিদেশে পালিয়ে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”

See also  প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা আব্দুর রহিম

পলাতক গোষ্ঠীর প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, তারা যে দেশে পালিয়ে আশ্রয় নিয়েছে, সেই দেশই তাদের প্রভু। নিজেদের প্রভুদের খুশি করতে এবং ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত অধিকার কেড়ে নিতেই তারা বাইরে থেকে অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যার মতো নাশকতা চালাচ্ছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/2189" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরণফাঁদে পরিণত হয়েছে কলকলিয়ার জগদীশপুর সেতু, ঝুকি নিয়ে চলছে যানবাহন 

১

দেশে শকুন এখন মাত্র ২৪৮টি, সংরক্ষণে সুন্দরবনে বসছে ১০ দেশের আন্তর্জাতিক সম্মেলন

২

কাউনিয়ায় নবনির্বাচিত জামায়াত আমিরকে রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা ও কমিটি পূর্ণগঠন

৩

ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার

৪

একটি ছেলে তার বাবা মার কাছে ফেরার আকুতি

৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুবলার চরে সাতক্ষীরার ২১১ পুণ্যার্থী

৬

নতুন ‘মজুরি বোর্ড’-এর মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

৭

সুন্দরবনের দুবলার রাসমেলা: ঢাংমারী ফরেস্ট স্টেশনে শত শত নৌযানের ভিড়, সাগরযাত্রার অপেক্ষায় হাজারো দর্শনার্থী

৮

তিন দিন পর ‘সেন্টমার্টিন’ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

৯

শিশুদের ‘সোশ্যাল মিডিয়া’ ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১০

বিদেশে বসে এআই দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

১১

জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, কৃতি সংবর্ধনা ও কুরআনের ছবক প্রদান

১২

আগুন-সন্ত্রাস ও সহিংসতা চালিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে না: প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

১৩

পিরোজপুরের জিয়ানগরে নির্যাতিত বৃদ্ধকে আর্থিক সহায়তা ও ব্যবসার আশ্বাস

১৪

বান্দরবানের আজিজনগরে মশাল মিছিলের ভিডিও ঘিরে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ

১৫

ফ্যাসিবাদ পুনরুত্থানের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

দিনাজপুরে সাবেক মেম্বার জুলফিকার আলী ভুট্টুর মোটরসাইকেল শোডাউন ও এতিম শিক্ষার্থীদের সাথে প্রীতিভোজ।

১৭

প্রায় ২ যুগ পর এমপিও ভুক্ত করুণ , খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজন উন্নয়ন ও সংস্কার বরাদ্দ

১৮

মালদ্বীপ বিএনপির উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১৯

নেপাল প্রিমিয়ার লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

২০

সহিংসতাকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি: ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে’

19 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com