নিউজ ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীপুরে ৭৪ লক্ষ টাকা ব্যয়ে পৃথক দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

0-0x0-0-0-{}-0-0#bokehtype:0#;illum:5 scene:0 humanIn:0;

‎​আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ‎গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় যাতায়াত ব্যবস্থা আধুনিকায়ন ও জনভোগান্তি লাঘবে পৃথক দুটি রাস্তার উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে পৌর এলাকার বেড়াইদের চালা ও তৎসংলগ্ন এলাকায় উন্নয়ন কাজগুলোর উদ্বোধন করা হয়। মোট ৭৪ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প দুটি বাস্তবায়িত হচ্ছে।
‎‎​প্রথম প্রকল্পটি পৌরসভার বেড়াইদের চালা আনোয়ার ব্যাপারির বাড়ি হতে লিচু বাগান অভিমুখী রাস্তার উন্নয়ন। ৪০০ মিটার দীর্ঘ ও ৩.৬ থেকে ৬ মিটার প্রশস্ত এই সড়কটি আধুনিক ইউনি ব্লক (Uni Block) দ্বারা নির্মাণ করা হচ্ছে। ৬০ লক্ষ টাকা বাজেটের এই প্রকল্পের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ’।
‎‎​দ্বিতীয় প্রকল্পটি লিচু বাগান হতে দোখলা অভিমুখী ৪০০ মিটার দীর্ঘ রাস্তার এইচবিবি (HBB) উন্নয়ন কাজ। ১৪ লক্ষ টাকা বাজেটের এই প্রকল্পটির প্রশস্ততা ১০ ফুট। এই রাস্তাটির জন্য আবেদন করেছিলেন শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি ফরিদ আলম ও ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম। প্রকল্পটির বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘খান এন্টারপ্রাইজ’।
‎‎​উন্নয়ন কাজ দুটির শুভ উদ্বোধন করেন শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী। উদ্বোধনকালে তিনি বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও যাতায়াত কষ্ট বিবেচনা করে এই উন্নয়ন কাজগুলো শুরু করা হয়েছে। আধুনিক ও টেকসই নির্মাণ সামগ্রী ব্যবহারের মাধ্যমে রাস্তার গুণগত মান নিশ্চিত করা হচ্ছে যেন ভবিষ্যতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করতে পারে।”
‎‎​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আলম এবং উপ-সহকারী প্রকৌশলী হারুনর রশীদ। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।‎
‎​পৌর প্রকৌশল বিভাগ জানায়, ইউনি ব্লক ও এইচবিবি পদ্ধতিতে রাস্তাগুলো নির্মিত হওয়ায় এগুলো আগের চেয়ে অনেক বেশি টেকসই হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে জনগণের চলাচলের জন্য রাস্তাগুলো উন্মুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রংপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছায় জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে সম্মাননা

পিরোজপুরে ডাকাতির চেষ্টা; বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১, আহত ২

সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন, সম্মাননা ক্রেস্ট প্রদান

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

জ্বালানির চড়া মূল্য: জনজীবনে কি তবে এক মহাদুর্যোগের হাতছানি?

গোবিন্দগঞ্জে ডিজেলের অনুমোদন নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কৃষকদের ভোগান্তি

রংপুর মহানগর ও জেলায় ৩ লক্ষ ৩৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে

১০

তামাক চাষে হতাশ কিশোরগঞ্জের চাষীরা, ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ

১১

গঙ্গাচড়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১২

মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার, ২ বছরের কারাদণ্ড

১৩

গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়নে মাননীয় আইনমন্ত্রীর আকস্মিক সফর, উদ্বেলিত এলাকাবাসী

১৪

তথ্য ও সম্প্রচার খাতে আলোর দিশারি সচিব বেগম মাহবুবা ফারজানা

১৫

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান পীরজাদা এস. এম. রুহুল আমীন

১৬

জ্বালানি তেলের সংকট, বাইকারদের দুর্দিন: খরচের চাপ ও রাস্তায় দুর্ভোগে সাধারণ মানুষ

১৭

সাতক্ষীরায় ২৫২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত র‍্যাবের হাতে আটক

১৮

সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন

১৯

শ্যামনগর উপজেলায় বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠন

২০
০৮ এপ্রিল ২০২৬

শ্রীপুরে ৭৪ লক্ষ টাকা ব্যয়ে পৃথক দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

www.amaderbashundhara.com|
Amaderbasundara