নিউজ ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলন, বালুদস্যু কর্তৃক সাংবাদিককে হুমকি

শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর বালুপাড়া এলাকায় ইটভাটার ভেতরে থাকা একটি পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আলাদিপুরে অবস্থিত এসএনসি কনস্ট্রাকশন ইটভাটার ভেতরে অন্তত ৪টি ড্রেজার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে দিন-রাত বালু উত্তোলন করা হচ্ছে। প্রায় ১৫ একর এলাকা জুড়ে এ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, এই অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত হাসান, লিটন ও লিয়ন নামের কয়েকজন ব্যক্তি প্রভাব খাটিয়ে নির্বিঘ্নে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। এতে আশপাশের আবাদি জমি, বসতভিটা ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

এ বিষয়ে শনিবার বিকালে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় দুই সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে আবুল বাসার লিয়ন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এখানে প্রশাসনের কোন ব্যক্তি আসতে পারে না, সেখানে সাংবাদিক কেন আসবে।এরপর আসলে পরিণতি ভয়াবহ হবে। এ ঘটনায় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের নীরবতায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এলাকাবাসী দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১০

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১১

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১২

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৩

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৪

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৫

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৬

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৭

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৮

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৯

রঙে-তুলিতে বৈশাখ: আলপনায় উৎসবমুখর পলাশবাড়ী উপজেলা চত্বর

২০
১৩ এপ্রিল ২০২৬

শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলন, বালুদস্যু কর্তৃক সাংবাদিককে হুমকি

www.amaderbashundhara.com|
Amaderbasundara