নিউজ ডেস্ক
৬ এপ্রিল ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৮ বছরেও শেষ হয়নি নরসিংদী জেলা হাসপাতালের ভবন: কাজ বাকি রেখেই হস্তান্তরের তোড়জোড়

মুফতী জাহিদ নুমানী, বিশেষ প্রতিনিধি : নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ আট বছরেও শেষ হয়নি। স্থানের অভাবে রোগীদের সেবা ব্যাহত হচ্ছে।
অথচ কাজ বাকি রেখেই ভবনটি বুঝে নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে গণপূর্ত অধিদপ্তর।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের নতুন ভবনের কাজ এখনো শেষ হয়নি। কাজের অগ্রগতি যাচাইয়ে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, নির্মাণকাজ চলমান রয়েছে। শতভাগ কাজ সম্পন্ন না হলে ভবনটি বুঝে নেওয়া সম্ভব নয়।
প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএন হুদা কনস্ট্রাকশন লিমিটেড দাবি করেছে, তারা ২০২২ সালেই ভবনের কাজ সম্পন্ন করে গণপূর্ত অধিদপ্তরকে বুঝিয়ে দিয়েছে। তবে বর্তমানে চলমান কাজ অন্য কোনো ঠিকাদারের মাধ্যমে হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক কামাল উদ্দিন।
গণপূর্ত অধিদপ্তরের নরসিংদীর নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা বলেন, ভবনের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। রং করা, লিফট লাগানোসহ কিছু প্লাস্টারিংয়ের কাজ বাকি রয়েছে। এ ছাড়া ডায়ালাইসিস সেন্টারের কাজ অন্য একটি ঠিকাদারের মাধ্যমে চলমান রয়েছে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন আটতলা ভবনের বিভিন্ন স্থানে কাজ চলছে। নিচতলায় চারটি লিফটের ব্যবস্থা থাকলেও সেগুলো লাগানো হয়নি। অষ্টম তলায় ডায়ালাইসিস সেন্টার নির্মাণে ইটের গাঁথুনি, প্লাস্টার ও টাইলস বসানোর কাজ করছেন শ্রমিকরা।
নির্মাণ শ্রমিক আমিরুল ইসলাম বলেন, এক মাস ধরে তিনি ডায়ালাইসিস ইউনিটে কাজ করছেন। ইটের কাজ শেষ হয়েছে, বর্তমানে প্লাস্টারের কাজ চলছে। এরপর টাইলস বসানো ও রঙের কাজ হবে। তিনি আশা প্রকাশ করেন, এক মাসের মধ্যেই কাজ শেষ হতে পারে।
২০১৮ সালে ৪০ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শুরু হয়। ১৩ তলা ফাউন্ডেশনের ওপর নির্মাণাধীন ভবনটির বিভিন্ন তলায় জরুরি বিভাগ, আউটডোর, অপারেশন থিয়েটার, আইসিইউ, ওয়ার্ড, প্রশাসনিক কার্যালয় এবং ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটি এখনো শেষ না হওয়ায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন নরসিংদী ও আশপাশের জেলার মানুষ। অনেক ক্ষেত্রে রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে হচ্ছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রংপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছায় জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে সম্মাননা

পিরোজপুরে ডাকাতির চেষ্টা; বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১, আহত ২

সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন, সম্মাননা ক্রেস্ট প্রদান

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

জ্বালানির চড়া মূল্য: জনজীবনে কি তবে এক মহাদুর্যোগের হাতছানি?

গোবিন্দগঞ্জে ডিজেলের অনুমোদন নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কৃষকদের ভোগান্তি

রংপুর মহানগর ও জেলায় ৩ লক্ষ ৩৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে

১০

তামাক চাষে হতাশ কিশোরগঞ্জের চাষীরা, ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ

১১

গঙ্গাচড়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১২

মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার, ২ বছরের কারাদণ্ড

১৩

গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়নে মাননীয় আইনমন্ত্রীর আকস্মিক সফর, উদ্বেলিত এলাকাবাসী

১৪

তথ্য ও সম্প্রচার খাতে আলোর দিশারি সচিব বেগম মাহবুবা ফারজানা

১৫

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান পীরজাদা এস. এম. রুহুল আমীন

১৬

জ্বালানি তেলের সংকট, বাইকারদের দুর্দিন: খরচের চাপ ও রাস্তায় দুর্ভোগে সাধারণ মানুষ

১৭

সাতক্ষীরায় ২৫২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত র‍্যাবের হাতে আটক

১৮

সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন

১৯

শ্যামনগর উপজেলায় বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠন

২০
০৬ এপ্রিল ২০২৬

৮ বছরেও শেষ হয়নি নরসিংদী জেলা হাসপাতালের ভবন: কাজ বাকি রেখেই হস্তান্তরের তোড়জোড়

www.amaderbashundhara.com|
Amaderbasundara