নিউজ ডেস্ক
৬ এপ্রিল ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা ইতিহাস যুগে যুগে আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে -মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি : ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা ইতিহাস আমাদের জাতির চিরন্তন অহংকার, আত্মমর্যাদা ও গৌরবের উজ্জ্বল প্রতীক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এ দেশের সূর্যসন্তানরা জীবনবাজি রেখে যে আত্মত্যাগ, বীরত্ব ও অদম্য দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বিশ্ব ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। তাদের রক্তঝরা সংগ্রামের মধ্য দিয়েই অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা ইতিহাস যুগ থেকে যুগান্তরে আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে যাবে।তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের এই মহান ত্যাগ কেবল অতীতের কোনো স্মৃতিচারণ নয়; বরং তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অফুরন্ত প্রেরণার উৎস। দেশপ্রেম, ন্যায়বোধ ও আত্মত্যাগের যে আদর্শ তারা প্রতিষ্ঠা করে গেছেন, তা আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণযোগ্য। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।
মাসুদ সাঈদী আরও বলেন, স্বাধীনতার সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে এবং তাদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও প্রচার অত্যন্ত জরুরি। ইতিহাস বিকৃতির যে কোনো অপচেষ্টা রুখে দিতে সবাইকে সচেতন থাকতে হবে। শহীদদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে যথাযথ মর্যাদা দিয়ে তাদের আদর্শ ধারণ করাই হবে প্রকৃত শ্রদ্ধা।
বীর মুক্তিযোদ্ধাদের সামনে রেখে এমপি মাসুদ সাঈদী অঙ্গীকার ব্যাক্ত করে বলেন, আজকে এই দিনে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সামনে রেখে আমরা অঙ্গীকার করতে চাই— ইনশাআল্লাহ আমরা আপনাদের দেখানো পথ অনুসরণ করেই রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা, শোষণমুক্ত সমাজ ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা এবং সর্বস্তরের জনগণের ক্ষমতায়নকে সুসংহত করবো। রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে সাম্য, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করবো। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী-সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তুলবো।
অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদ শহীদুল হক, সেনাবাহিনীর (অব.) সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান মল্লিক (বীর প্রতীক), বিএনপির পিরোজপুর জেলার সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারী জহিরুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মুনান, যুদ্ধকালীন ইয়ং অফিসার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবেদন করেই ভবন নির্মাণের হিড়িক নিরব দর্শক রাজউক

মালদ্বীপ বি এন পি উদ্যোগে কর্মী সভা ও আলোচনা অনুষ্ঠান

কিডনিতে পাথরের অস্ত্রোপচারের আগে মঞ্জুর হোসেন ঈসার শারীরিক অবস্থার খোঁজ নিলেন এসএসপি নেতৃবৃন্দ

গণমাধ্যমের স্বাধীনতা ও গুণগত মান উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু

সরকারি শিশু পরিবার (বালিকা) ঘিরে ডিডি জাকির হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগের তীর। দেখার কেউ নেই?

নরসিংদীতে চাষ হচ্ছে বিদেশি  ফল রাম্বুটান 

কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের তিনবারের সফল চেয়ারম্যান আব্দুল মালেকের হাত ধরে এগিয়ে যাচ্ছে ইউনিয়নটি।

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

দিনাজপুরে যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী

রংপুরে ডিবির বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১০

চার মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এমপি মাসুদ সাঈদী

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ঝালকাঠি-২ আসনের রাজনীতি থেকে সংসদের আলোচনায় জীবা

১৩

পিডি আব্দুর রহিম ও হিল্টন এর নিয়ন্ত্রণে  প্রাণিসম্পদ অধিদপ্তর ! ঠিকাদারদের অভিযোগ দেখার কেউ নেই?

১৪

সম্মিলিত সাংবাদিক পরিষদের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

১৫

বিএমইটি কার্ড জটিলতায় থমকে গেল বিদেশযাত্রা : ইরাকগামী ৬০ জনসহ হাজারো কর্মীর স্বপ্ন ভঙ্গের আশঙ্কা

১৬

দৈনিক আমাদের বসুন্ধরা’র কার্ড ও ক্যালেন্ডার গ্রহণ করলেন কক্সবাজার জেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন

১৭

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান

১৮

ঢাকা নার্সিং কলেজ পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

সাংবাদিক আসাদকে আটক , শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ

২০
06 April 2026

মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা ইতিহাস যুগে যুগে আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে -মাসুদ সাঈদী

www.amaderbashundhara.com |
Amaderbasundara