নিউজ ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ১:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লাওসে চাকরির নামে অভিনব প্রতারণায় ওকিস্টার বাংলাদেশ কোম্পানি

মানজুর এলাহী শাহীন : উন্নত জীবনের আশায় এদেশের গ্রামীণ জনপদের অসংখ্য যুবক বিদেশে পাড়ি জমায় কর্মসংস্থানের লক্ষ্যে। তেমনি এক আকর্ষণীয় কর্মজীবনের প্রলোভনে পড়ে বিদেশে পাড়ি জমায় কিশোরগঞ্জের কটিয়াদী থানার নাগের গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাকিল মিয়া এবং মোঃ বাহার উদ্দিন যাদের পাসপোর্ট নম্বর যথাক্রমে A19188695, A09333082। রিক্রুটিং এজেন্সি ওকিস্টার বাংলাদেশ কোম্পানি, রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নাম্বার ৩৯৩, এর মাধ্যমে প্রায় পাঁচ মাস আগে ৯ লক্ষ টাকার বিনিময়ে লাউসে পাড়ি জমায় আপন দুই ভাই মোঃ শাকিল মিয়া এবং মোঃ বাহার উদ্দিন। কিন্তু সেখানে পৌঁছানোর পর পরই তাদের কপালে নেমে আসে চরম দুর্গতি। তাদের পিতা মোঃ নুর উদ্দিন বিগত ২৫/১/ ২০২৬ তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ঢাকাতে একটি অভিযোগের মাধ্যমে জানান যে, আমার ছেলে লাউস গেলে তাদেরকে কোন টিআরসি ও কাগজপত্র দেয়নি তাদেরকে যে কাজ দেবার কথা বলে নেয় সে কাজ না দিয়ে তাদেরকে গোডাউনে আটকে রাখে। শারীরিক মানসিকভাবে নির্যাতন করে। বর্তমানে আমার ছেলেরা খুবই অসহায় অবস্থায় আছে এই সমস্যার কথা আমাকে জানালে আমি ধার দেনা করে মোট ৭৫ হাজার টাকা পাঠাই তাদের জীবিকা নির্বাহের জন্য। টিআরসির জন্য তারা বাহিরে বের হতে পারে না। তাদেরকে পুলিশ বারবার হয়রানি করছে, ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, খুব অসুস্থ, আমার পরিবার খুবই অসহায় হয়ে পড়েছে আমি জমি বিক্রি করে সুদে টাকা এনে তাদের প্রদান করি কিন্তু তারা আমার ছেলেদের সাথে প্রতারণা করে।আমার ছেলেদের ক্ষতিপূরণ সহ বাংলাদেশে ফেরত চাই।
এদিকে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ব্যুরোতে এই অভিযোগ জানানোর খবর এজেন্সিতে পৌঁছালে এজেন্সি তাদের খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় এমনকি তারা পার্শ্ববর্তী যে দোকান থেকে খাবার সংগ্রহ করতো সেখানেও তারা বাধা সৃষ্টি করে, বর্তমানে তারা খুব মানবেতর জীবন যাপন করছে একই সাথে এজেন্সি তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে বলে অভিযোগ করেছেন তাদের পিতা নুরুদ্দিন।
ইতিমধ্যে সন্তানদের কথা চিন্তা করে অসুস্থ হয়ে পড়েছেন মাতা হালিমা খাতুন। অসহায় পিতা মোঃ নুরুদ্দিন প্রশাসনের সকলের দৃষ্টি আকর্ষণ করে তার সন্তানদের সুষ্ঠ সুন্দরভাবে দেশে ফিরিয়ে আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে জানতে ওকিস্টার বাংলাদেশ কোম্পানি এজেন্সির মালিক এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার দুটি মোবাইল নাম্বারই বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে কোম্পানির একজন প্রতিনিধি সাজিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কোম্পানির মালিক বাংলাদেশে নেই, বিএম ইটি তে করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা এ বিষয়ে কিছুই জানিনা।সাজিদের মাধ্যমে পাওয়া মোবাইল নাম্বারের ভিত্তিতে পরবর্তীতে ম্যানেজার সঞ্জীব মজুমদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি সঞ্জীব।
সাধারণ মানুষের সাথে এ সকল এজেন্সির এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণেই প্রবাসীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এ দেশের রেমিটেন্স প্রবাহে বাধার সৃষ্টি হয়। এ সকল এজেন্সির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে প্রবাসীদের মাধ্যমে দেশে রেমিটেন্স প্রবাহে বীরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই

পিরোজপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

লাওসে চাকরির নামে অভিনব প্রতারণায় ওকিস্টার বাংলাদেশ কোম্পানি

নাজিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রংপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছায় জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে সম্মাননা

পিরোজপুরে ডাকাতির চেষ্টা; বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১, আহত ২

সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন, সম্মাননা ক্রেস্ট প্রদান

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

জ্বালানির চড়া মূল্য: জনজীবনে কি তবে এক মহাদুর্যোগের হাতছানি?

১১

গোবিন্দগঞ্জে ডিজেলের অনুমোদন নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কৃষকদের ভোগান্তি

১২

রংপুর মহানগর ও জেলায় ৩ লক্ষ ৩৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে

১৩

তামাক চাষে হতাশ কিশোরগঞ্জের চাষীরা, ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ

১৪

গঙ্গাচড়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৫

মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার, ২ বছরের কারাদণ্ড

১৬

গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়নে মাননীয় আইনমন্ত্রীর আকস্মিক সফর, উদ্বেলিত এলাকাবাসী

১৭

তথ্য ও সম্প্রচার খাতে আলোর দিশারি সচিব বেগম মাহবুবা ফারজানা

১৮

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান পীরজাদা এস. এম. রুহুল আমীন

১৯

জ্বালানি তেলের সংকট, বাইকারদের দুর্দিন: খরচের চাপ ও রাস্তায় দুর্ভোগে সাধারণ মানুষ

২০
২০ এপ্রিল ২০২৬

লাওসে চাকরির নামে অভিনব প্রতারণায় ওকিস্টার বাংলাদেশ কোম্পানি

www.amaderbashundhara.com|
Amaderbasundara