জাহিদুল হক, সিরাজগঞ্জ : সামাজিক মানবিক সংগঠন সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল ২০২৬) সিরাজগঞ্জের মাওলানা ভাসানী কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জনাব সাইদুর রহমান বাচ্চু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ উদ্যোগ এবং এটি মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ ধরনের মানবিক কর্মকাণ্ডকে আরও সম্প্রসারণের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং আগ্রহীদের সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে জরুরি মুহূর্তে রক্তের অভাবে কোনো মানুষের জীবন ঝুঁকির মধ্যে না পড়ে।
মন্তব্য করুন