নিউজ ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনে ঝালকাঠি থেকে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা আল গাজী

ঝালকাঠি প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় ঝালকাঠি থেকে মনোনয়ন পেয়েছেন জীবা আমিনা আল গাজী।
দলীয় সূত্রে জানা গেছে, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তালিকা প্রকাশ করেন। গত কয়েকদিন ধরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের পর এই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। জীবা আমিনা আল গাজী দীর্ঘ দিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং রাজপথের আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে দল তাকে এই মূল্যায়ন করেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।
জীবা আমিনা আল গাজীর এই মনোনয়নে ঝালকাঠি জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মনে করছেন, তার মতো একজন মাঠপর্যায়ের নেত্রীকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের রাজনীতি আরও শক্তিশালী হবে।
এ বিষয়ে ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল বলেন দীর্ঘদিন দলের আন্দোলন সংগ্রামে তিনি আমাদের পাশে ছিলেন হামলা মামলার শিকার হয়েছেন । আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় ত্যাগী নেত্রী হিসাবে তাকে সঠিক মূল্যায়ন করেছে । তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস বইছে।
মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি।
জীবা আমিনা আল গাজী দলের দুঃসময়ে রাজপথে ছিলেন। তাকে মনোনয়ন দিয়ে হাইকমান্ড যোগ্যতার সঠিক বিচার করেছে। আমরা আশাবাদী তিনি সংসদে ঝালকাঠি জেলা বাসীর কথা তুলে ধরবেন।”
উল্লেখ্য, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে সংরক্ষিত আসন বণ্টন করা হয়। সেই হিসেবে বিএনপি জোট এবার ৩৬টি সংরক্ষিত আসন পেতে যাচ্ছে। আজকের এই তালিকা প্রকাশের মধ্য দিয়ে সংরক্ষিত আসনে বিএনপির প্রতিনিধিত্ব নিশ্চিত হলো।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে তেলের সংকটে মাহেন্দ্র চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা

“যৌতুকের বলি পলি খানম: ঘরছাড়া মা ও শিশু, ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা”

বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা

শ্রীপুরে সড়কজুড়ে ধান শুকানো, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা, হাত ভাঙার অভিযোগ চাচাতো

শ্রীপুর উপজেলা বিএনপির ৬ নেতাকে বহিষ্কার, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

একাধিক মামলায় জেতার পরও ব্যবসায়ীর জমি দখলচেষ্টার অভিযোগ

তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী চিকিৎসা পেলে সুস্থতার আশা করছে পরিবার

গোবিন্দগঞ্জ বিষপ্রয়োগ ও চুরির অভিযোগ, নববধূসহ ৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

প্রবাসী কল্যাণে নীতিগত সংস্কার: কিছু বাস্তবসম্মত প্রস্তাবনা

১০

এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি ও অভিযোগের প্রেক্ষিতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় বৈদ্যুতিক লাইন সংক্রান্ত বিরোধ অবশেষে নিষ্পত্তি করা হয়েছে

১১

ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু কিশোর -কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

১২

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ঝালকাঠির ড. জিয়াউদ্দিন হায়দার

১৩

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের পালান পাড়ায় মর্মান্তিক দুর্ঘটনা: ড্রামে রাখা ডিজেলে পড়ে প্রাণ গেল আড়াই বছর বয়সী শিশু আরাফের

১৪

সংরক্ষিত নারী আসনে ঝালকাঠি থেকে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা আল গাজী

১৫

আওয়ামী লীগ নেতা শেখ সাবের হোসেন এর হাত থেকে বাঁচতে চায় ঝালকাঠির দুটি গ্রামের নিরীহ মানুষ

১৬

দৌলতপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ট্রেনিং, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪

১৮

মঠবাড়িয়ায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

লোডশেডিংয়ে অতিষ্ঠ ব্রাহ্মণবাড়িয়াবাসী, বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর

২০
২২ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে ঝালকাঠি থেকে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা আল গাজী

www.amaderbashundhara.com|
Amaderbasundara