ওয়ালিউল ইসলাম সুফি গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালান পাড়ায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আড়াই বছর বয়সী শিশু আরাফ। অসাবধানতাবশত বাড়িতে রাখা একটি ড্রামের ডিজেলে পড়ে এই মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়, যা পুরো এলাকায় শোকের ছায়া নেমে এনেছে।
পরিবার সূত্রে জানা যায়, ট্রাকের তেলের ট্যাংকি ফুটো হয়ে যাওয়ায় আরাফের বাবা বাবু মিয়া তেলগুলো একটি হাফ ড্রামে সংরক্ষণ করে রাখেন। গতকাল বিকেলে অসাবধানতাবশত খেলতে গিয়ে ছোট্ট আরাফ সেই ড্রামের ভেতরে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ রাতে তার মৃত্যু হয়।
শিশু আরাফের এমন অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকাবাসী গভীর শোকাহত। এই ঘটনা সকল অভিভাবকদের জন্য একটি সতর্কবার্তা—বাড়িতে ঝুঁকিপূর্ণ কোনো বস্তু বা পদার্থ সংরক্ষণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।
মন্তব্য করুন