নিউজ ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জ বিষপ্রয়োগ ও চুরির অভিযোগ, নববধূসহ ৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নবদম্পতির সংসারে বিষপ্রয়োগ ও চুরির অভিযোগ উঠেছে নববধূসহ চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মুগলিশপুর গ্রামের মোঃ আলমগীর হোসেন তার ছোট ভাই মোঃ মিলন মিয়ার ওপর সংঘটিত ঘটনার বিচার চেয়ে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার রাতে মিলন মিয়া তার শ্বশুরবাড়িতে অবস্থানকালে তাকে জুসের সাথে বিষ মিশিয়ে পান করানো হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এ সুযোগে অভিযুক্তরা তার কাছে থাকা নগদ ৯ হাজার টাকা ও প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন নিয়ে নেয় বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে নববধূ অনন্যা বেগম ও তার সহযোগী সজিব মিয়া পালিয়ে যায় বলেও জানানো হয়।
অভিযোগে আরও বলা হয়, মিলন মিয়া অসুস্থ হয়ে পড়লেও বিষয়টি গোপন রাখা হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করানো হয়নি। পরে পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন এবং অবস্থার অবনতি হলে ১২ এপ্রিল তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় অনন্যা বেগম, আনছার আলী, সজিব মিয়া ও কায়েম উদ্দিনসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে তেলের সংকটে মাহেন্দ্র চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা

“যৌতুকের বলি পলি খানম: ঘরছাড়া মা ও শিশু, ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা”

বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা

শ্রীপুরে সড়কজুড়ে ধান শুকানো, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা, হাত ভাঙার অভিযোগ চাচাতো

শ্রীপুর উপজেলা বিএনপির ৬ নেতাকে বহিষ্কার, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

একাধিক মামলায় জেতার পরও ব্যবসায়ীর জমি দখলচেষ্টার অভিযোগ

তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী চিকিৎসা পেলে সুস্থতার আশা করছে পরিবার

গোবিন্দগঞ্জ বিষপ্রয়োগ ও চুরির অভিযোগ, নববধূসহ ৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

প্রবাসী কল্যাণে নীতিগত সংস্কার: কিছু বাস্তবসম্মত প্রস্তাবনা

১০

এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি ও অভিযোগের প্রেক্ষিতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় বৈদ্যুতিক লাইন সংক্রান্ত বিরোধ অবশেষে নিষ্পত্তি করা হয়েছে

১১

ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু কিশোর -কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

১২

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ঝালকাঠির ড. জিয়াউদ্দিন হায়দার

১৩

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের পালান পাড়ায় মর্মান্তিক দুর্ঘটনা: ড্রামে রাখা ডিজেলে পড়ে প্রাণ গেল আড়াই বছর বয়সী শিশু আরাফের

১৪

সংরক্ষিত নারী আসনে ঝালকাঠি থেকে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা আল গাজী

১৫

আওয়ামী লীগ নেতা শেখ সাবের হোসেন এর হাত থেকে বাঁচতে চায় ঝালকাঠির দুটি গ্রামের নিরীহ মানুষ

১৬

দৌলতপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ট্রেনিং, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪

১৮

মঠবাড়িয়ায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

লোডশেডিংয়ে অতিষ্ঠ ব্রাহ্মণবাড়িয়াবাসী, বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর

২০
২২ এপ্রিল ২০২৬

গোবিন্দগঞ্জ বিষপ্রয়োগ ও চুরির অভিযোগ, নববধূসহ ৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

www.amaderbashundhara.com|
Amaderbasundara