নিউজ ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একাধিক মামলায় জেতার পরও ব্যবসায়ীর জমি দখলচেষ্টার অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের বর্তাপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে আদালতের একাধিক রায় পক্ষে থাকার পরও অব্যাহত হয়রানির অভিযোগ তুলেছেন ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম।
ভুক্তভোগী ও সংশ্লিষ্ট নথি সূত্রে জানা যায়, ব্যবসায়ী সাইদুল ইসলামের বেড়ে ওঠা টঙ্গী এলাকায় হলেও ২০১৬ সালে তিনি বর্তাপাড়া গ্রামে প্রায় সাড়ে ৪ শতাংশ জমি কিনে সেখানে বসতবাড়ি নির্মাণ শুরু করেন। পরবর্তিতে ২০১৭ সালে বাড়ির কাজ দুই তলা সম্পন্ন করে সপরিবারে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। এর মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় শামসুল হক তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন। এর মধ্যে গাজীপুর আদালতের দেওয়ানি মামলা নম্বর ২৮২/১৮-এ ২০২৫ সালের অক্টোবর মাসে সাইদুল ইসলামের পক্ষে রায় দেন আদালত। এর আগেও গ্রাম আদালতসহ বিভিন্ন পর্যায়ের মামলায় তিনি পক্ষে রায় পেয়েছেন। তবে ওই রায়ের বিরুদ্ধে ডিভিশন মোকদ্দমা নম্বর ১৪৯/২৩ এবং মিসকেস ৮১/২৩-এর প্রেক্ষিতে গাজীপুর আদালতে আপিল করেন শামসুল হক। বর্তমানে এ দুটি আপিল মামলা বিচারাধীন রয়েছে।
সাইদুল ইসলামের অভিযোগ, আপিল চলমান থাকলেও প্রতিপক্ষ নিয়মিত ভয়ভীতি দেখাচ্ছেন এবং বসতবাড়ি দখলের চেষ্টা করছেন। পরিবারের সদস্যদেরও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাইদুল ইসলাম বলেন, “আদালতের একাধিক রায় আমার পক্ষে থাকা সত্ত্বেও প্রতিপক্ষ আমাকে ও আমার পরিবারকে হয়রানি করছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।” অভিযোগ অস্বীকার করে শামসুল হক বলেন, জমি নিয়ে বিরোধ থাকায় তিনি আইনগত পথেই এগোচ্ছেন এবং বিষয়টি আদালতে বিচারাধীন।
এ বিষয়ে জয়দেবপুর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, অভিযোগের ভিত্তিতে জিডি নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর বারের সিনিয়র আইনজীবী রফিকুল ইসলাম বলেন, আপিল বিচারাধীন থাকা অবস্থায় জোরপূর্বক দখল বা হুমকি দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ অবস্থায় দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে তেলের সংকটে মাহেন্দ্র চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা

“যৌতুকের বলি পলি খানম: ঘরছাড়া মা ও শিশু, ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা”

বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা

শ্রীপুরে সড়কজুড়ে ধান শুকানো, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা, হাত ভাঙার অভিযোগ চাচাতো

শ্রীপুর উপজেলা বিএনপির ৬ নেতাকে বহিষ্কার, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

একাধিক মামলায় জেতার পরও ব্যবসায়ীর জমি দখলচেষ্টার অভিযোগ

তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণী চিকিৎসা পেলে সুস্থতার আশা করছে পরিবার

গোবিন্দগঞ্জ বিষপ্রয়োগ ও চুরির অভিযোগ, নববধূসহ ৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

প্রবাসী কল্যাণে নীতিগত সংস্কার: কিছু বাস্তবসম্মত প্রস্তাবনা

১০

এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি ও অভিযোগের প্রেক্ষিতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় বৈদ্যুতিক লাইন সংক্রান্ত বিরোধ অবশেষে নিষ্পত্তি করা হয়েছে

১১

ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু কিশোর -কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

১২

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ঝালকাঠির ড. জিয়াউদ্দিন হায়দার

১৩

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের পালান পাড়ায় মর্মান্তিক দুর্ঘটনা: ড্রামে রাখা ডিজেলে পড়ে প্রাণ গেল আড়াই বছর বয়সী শিশু আরাফের

১৪

সংরক্ষিত নারী আসনে ঝালকাঠি থেকে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা আল গাজী

১৫

আওয়ামী লীগ নেতা শেখ সাবের হোসেন এর হাত থেকে বাঁচতে চায় ঝালকাঠির দুটি গ্রামের নিরীহ মানুষ

১৬

দৌলতপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ট্রেনিং, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

সাতক্ষীরা’র শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ১৪

১৮

মঠবাড়িয়ায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

লোডশেডিংয়ে অতিষ্ঠ ব্রাহ্মণবাড়িয়াবাসী, বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর

২০
২২ এপ্রিল ২০২৬

একাধিক মামলায় জেতার পরও ব্যবসায়ীর জমি দখলচেষ্টার অভিযোগ

www.amaderbashundhara.com|
Amaderbasundara