গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা ৭ নং ওয়ার্ডে বন্ধু মহল ও যুব সেনা এর উদ্যোগে এক আনন্দঘন বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি জনাব মোবারক হোসেন তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুর রউফ শিমু, ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম (জাকির), এস. এম.পলাশ চঞ্চল (আহবায়ক সদস্য গাজীপুর জেলা যুবদল) সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল প্রধান, শ্রীপুর পৌর যুবদল নেতা শাকীল আহমেদ, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির সরকার এবং আহ্বায়ক সদস্য মোঃ মাছুম মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড যুবনেতা মোঃ ফখরুল ইসলাম শান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বনভোজন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এর মধ্যে র্যাফেল ড্র, “চাচা আপন প্রাণ বাঁচা” এবং “অন্ধের হাঁড়ি ভাঙা” প্রতিযোগিতা উপস্থিত সবার মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মন্তব্য করুন