অনলাইন প্রতিবেদক
২৩ মে ২০২৬, ৬:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে শ্রীপুরে বিএনপির নেতাকর্মীদের ঢল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আগমনকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার ১নং সিএন্ডবি বাজার এলাকায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার বেপারীর নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন। দলীয় ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মহাসড়কে এসে যোগ দেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নেতাকর্মীরা নানা স্লোগান দেন।
গাজীপুর-৩ আসনের এমপি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজীবুল আলম বেপারী বলেন,
“প্রধানমন্ত্রী তারেক রহমান-কে একনজর দেখতে এবং স্বাগত জানাতে সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন। এখনও বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন।”
শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার বেপারী বলেন,
“তারেক রহমান-এর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যেই মানুষের আস্থা অর্জন করেছে।”
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শারফুল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরাফাত বেপারী, ছাত্রদল নেতা রিফাত বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. জিয়াউদ্দিন হায়দারের দূরদর্শী নেতৃত্বে বদলে যাচ্ছে ঝালকাঠি ও বরিশাল

সাবেক মন্ত্রীর এপিএস হিল্টন চক্রের নিয়ন্ত্রণে চলছে টেন্ডার বাণিজ্য, অভিযোগ ঠিকাদারদের

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

ফুলের শুভেচ্ছায় সিক্ত এসএসপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এর নতুন পরিচালনা কমিটি অনুমোদন

দেশে ফিরছেন জাতীয় দৈনিক আমাদের বসুন্ধরা’র মালদ্বীপ প্রতিনিধি মো. আবু জাহের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে শ্রীপুরে বিএনপির নেতাকর্মীদের ঢল

আবাসন খাতের সংকটে নতুন আশার আলো ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট

মালদ্বীপ মালেতে এক অভিজাত খাবার হোটেল বিরানি মহলের যাত্রা শুরু আজ থেকে

সৌর বিদ্যুতে বদলে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ

১০

ঝালকাঠি পৌর এলাকার ৯ টি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন করা হবে -বললেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন

১১

বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যকর বার্ধক্য নিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরলেন ড. জিয়াউদ্দিন হায়দার

১২

দিনাজপুরে চক্ষু হাসপাতালে দালালদের খপ্পরে দিশেহারা রুগি

১৩

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সচেতনতামূলক র‌্যালী

১৪

নড়াইলে জামিনে মুক্ত হয়েই ভুক্তভোগী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

১৫

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৬

ঢাকার মুগদার মান্ডা লাশের সাত টুকরা উদ্ধার

১৭

“স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের কর্মিদের পছন্দের তালিকায় নজরুল ইসলাম এগিয়ে”

১৮

এসএসপি নির্বাচন সম্পন্ন: সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু আবিদ

১৯

শ্রীপুরে মধ্যরাতে ঘর ছেড়েছিলেন কবির হোসেন, সকালে মিলল গাছের ডালে ঝুলন্ত মরদেহ

২০
২৩ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে শ্রীপুরে বিএনপির নেতাকর্মীদের ঢল

www.amaderbashundhara.com|
Amaderbasundara