বিশেষ প্রতিবেদক
৬ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে -ড. জিয়াউদ্দিন হায়দারের

উন্নত, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দল-মত-পেশার বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। একই সঙ্গে তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স সেবার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সামাজিক সংগঠন ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’ ও টিম খোরশেদের উদ্যোগে চালু হওয়া ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে সরকার, সিটি করপোরেশন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন ও মানবকল্যাণের এই যাত্রায় কোনো একক শক্তি নয়, প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।”
তিনি বলেন, দেশের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং মানবিক সমাজ প্রতিষ্ঠাও সমান গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যখাতে চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং রোগ সম্পর্কে আগাম ধারণা তৈরি করা গেলে অনেক ক্ষেত্রেই রোগের ঝুঁকি কমানো সম্ভব।
ফ্রি অ্যাম্বুলেন্স সেবাকে একটি ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জরুরি মুহূর্তে দ্রুত স্বাস্থ্যসেবা মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।
তিনি আরও জানান, দেশের গ্রামগঞ্জ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত একটি প্রকল্প গ্রহণের চেষ্টা করা হবে।
এদিকে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রথমে একটি উপজেলাকে মডেল হিসেবে ধরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে। এতে দেশে অ্যাম্বুলেন্সের চাহিদা পূরণের পাশাপাশি আমদানিনির্ভরতাও কমবে।
সভায় গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী—এই তিন স্তরের জন্য পৃথক ধরনের অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। স্থানীয়ভাবে উৎপাদিত এসব অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সাপোর্ট এবং জরুরি স্বাস্থ্যসেবার আধুনিক সুবিধা সংযোজনের পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, একদিকে জনগণের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার মতো মানবিক উদ্যোগ, অন্যদিকে দেশীয় প্রযুক্তিতে আধুনিক অ্যাম্বুলেন্স তৈরির সরকারি পরিকল্পনা—উভয় উদ্যোগই দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং উন্নত বাংলাদেশ গড়ার পথকে সুগম করবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুটপাটের আখড়া প্রাণিসম্পদ অধিদপ্তর: টেন্ডার বাণিজ্যের অভিযোগের তীর সাবেক মন্ত্রীর এপিএস হিল্টন-ও পিডি আব্দুর রহিমের দিকে

উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে -ড. জিয়াউদ্দিন হায়দারের

লালমনিরহাট টেক্সটাইলে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে এখনও সক্রিয় ফ্যাসিস্ট অধ্যক্ষ রেজাউল

নড়াইলে ১৩টি প্রদর্শনী পুকুর ও ৫টি বিল নার্সারির উপকরণ বিতরণ

ঝালকাঠিতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক ইয়াবা উদ্ধার 

রাজাপুর ইউএনও সাথে সৌজন্যে সাক্ষাৎ ডাকবাংলো পরিদর্শন ও রাজাপুর প্রেসক্লাবের সাংবাদিক সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন জেলা পরিষদ প্রশাসক 

৫৩৬ জন প্রশিক্ষিত নার্সিং শিক্ষক গড়ে তুলেছে জাইকা’র সিবিএনএস-২ প্রকল্প

ড. জিয়াউদ্দিন হায়দারের দূরদর্শী নেতৃত্বে বদলে যাচ্ছে ঝালকাঠি ও বরিশাল

সাবেক মন্ত্রীর এপিএস হিল্টন চক্রের নিয়ন্ত্রণে চলছে টেন্ডার বাণিজ্য, অভিযোগ ঠিকাদারদের

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

১০

ফুলের শুভেচ্ছায় সিক্ত এসএসপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

১১

বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এর নতুন পরিচালনা কমিটি অনুমোদন

১২

দেশে ফিরছেন জাতীয় দৈনিক আমাদের বসুন্ধরা’র মালদ্বীপ প্রতিনিধি মো. আবু জাহের

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে শ্রীপুরে বিএনপির নেতাকর্মীদের ঢল

১৪

আবাসন খাতের সংকটে নতুন আশার আলো ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট

১৫

মালদ্বীপ মালেতে এক অভিজাত খাবার হোটেল বিরানি মহলের যাত্রা শুরু আজ থেকে

১৬

সৌর বিদ্যুতে বদলে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ

১৭

ঝালকাঠি পৌর এলাকার ৯ টি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন করা হবে -বললেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন

১৮

বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যকর বার্ধক্য নিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরলেন ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

দিনাজপুরে চক্ষু হাসপাতালে দালালদের খপ্পরে দিশেহারা রুগি

২০
০৬ জুন ২০২৬

উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে -ড. জিয়াউদ্দিন হায়দারের

www.amaderbashundhara.com|
Amaderbasundara