নিউজ ডেস্ক
৭ এপ্রিল ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিটির সঙ্গে নয় বছরের সম্পর্কের ইতি টানছেন সিলভা

স্পোর্টস ডেস্ক : মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন দলটির অধিনায়ক বের্নার্দো সিলভা। ক্লাবের সহকারী কোচ পেপ লিন্ডার্স বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ৪-০ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে লিন্ডার্স বলেন, ‘প্রতিটি ভালো গল্পেরই শেষ আছে। আশা করি শেষ কয়েকটা মাস সে উপভোগ করবে।
আর মাত্র ছয় সপ্তাহ বাকি। বিদায়টাও যেন ভালো হয়, সে সেই সম্মান পাওয়ার যোগ্য।’
৩১ বছর বয়সী পর্তুগিজ এই মিডফিল্ডারের সঙ্গে সিটির চুক্তি শেষ হচ্ছে চলতি মৌসুমের পর। নতুন চুক্তি না হওয়ায় তিনি ফ্রি এজেন্ট হিসেবেই ক্লাব ছাড়বেন।
২০১৭ সালে ফরাসি ক্লাব এএস মোনাকো থেকে প্রায় ৫৭.৩৫ মিলিয়ন ডলারে সিটিতে যোগ দেন সিলভা। এরপর থেকে ক্লাবটির হয়ে ৪৫০টি ম্যাচ খেলেছেন তিনি।
ইতিহাদে নয় বছরের ক্যারিয়ারে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এই মিডফিল্ডার। দারুণ সব ফুটবল কৌশল, নিখুঁত টেকনিক এবং অক্লান্ত পরিশ্রমের জন্য গার্দিওলার দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি।
যদিও এফএ কাপে টাচলাইন নিষেধাজ্ঞার কারণে উপস্থিত ছিলেন না পেপ গার্দিওলা, তবে এর আগে তিনি সিলভাকে ‘অপরিবর্তনীয়’ বলে উল্লেখ করেছিলেন।

চলতি মৌসুমের শেষভাগে এসে সিটি এখনও ঘরোয়া ট্রেবল জয়ের দৌড়ে টিকে আছে। গত মাসে লিগ কাপ জয়ের পরও তারা প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে রয়েছে। যদিও সিটির হাতে একটি ম্যাচ কম রয়েছে এবং বাকি আছে আরও আটটি ম্যাচ।

এদিকে, চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের শীর্ষ চার দলের মধ্যে দ্বিতীয় বড় বিদায় হতে যাচ্ছে এটি। এর আগে লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহও মে মাসে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

৩৩ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, সেই দিন এসে গেছে। এটি আমার বিদায়ের প্রথম অংশ। মৌসুম শেষে আমি লিভারপুল ছাড়ব।’

২০১৭ সালে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হন। তার অবদানে লিভারপুল জিতেছে দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, একটি এফএ কাপ, দুটি লিগ কাপ এবং একটি কমিউনিটি শিল্ড।

লিভারপুলের হয়ে ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে ক্লাবের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সালাহ। এই সময়ে চারবার জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটও।

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবেদন করেই ভবন নির্মাণের হিড়িক নিরব দর্শক রাজউক

মালদ্বীপ বি এন পি উদ্যোগে কর্মী সভা ও আলোচনা অনুষ্ঠান

কিডনিতে পাথরের অস্ত্রোপচারের আগে মঞ্জুর হোসেন ঈসার শারীরিক অবস্থার খোঁজ নিলেন এসএসপি নেতৃবৃন্দ

গণমাধ্যমের স্বাধীনতা ও গুণগত মান উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু

সরকারি শিশু পরিবার (বালিকা) ঘিরে ডিডি জাকির হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগের তীর। দেখার কেউ নেই?

নরসিংদীতে চাষ হচ্ছে বিদেশি  ফল রাম্বুটান 

কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের তিনবারের সফল চেয়ারম্যান আব্দুল মালেকের হাত ধরে এগিয়ে যাচ্ছে ইউনিয়নটি।

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

দিনাজপুরে যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী

রংপুরে ডিবির বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১০

চার মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এমপি মাসুদ সাঈদী

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ঝালকাঠি-২ আসনের রাজনীতি থেকে সংসদের আলোচনায় জীবা

১৩

পিডি আব্দুর রহিম ও হিল্টন এর নিয়ন্ত্রণে  প্রাণিসম্পদ অধিদপ্তর ! ঠিকাদারদের অভিযোগ দেখার কেউ নেই?

১৪

সম্মিলিত সাংবাদিক পরিষদের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

১৫

বিএমইটি কার্ড জটিলতায় থমকে গেল বিদেশযাত্রা : ইরাকগামী ৬০ জনসহ হাজারো কর্মীর স্বপ্ন ভঙ্গের আশঙ্কা

১৬

দৈনিক আমাদের বসুন্ধরা’র কার্ড ও ক্যালেন্ডার গ্রহণ করলেন কক্সবাজার জেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন

১৭

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান

১৮

ঢাকা নার্সিং কলেজ পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

সাংবাদিক আসাদকে আটক , শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ

২০
07 April 2026

সিটির সঙ্গে নয় বছরের সম্পর্কের ইতি টানছেন সিলভা

www.amaderbashundhara.com |
Amaderbasundara