নিউজ ডেস্ক
৩ নভেম্বর ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়া থানায় আটক ফয়সাল। তার বিরুদ্ধে ভুয়া এনআইডি-পাসপোর্ট তৈরির অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক:

অন্য ব্যক্তিকে বাবা-মা সাজিয়ে পরিচয়পত্র তৈরি, ঈদগাঁও থেকে চট্টগ্রাম পর্যন্ত দালালচক্রের সংশ্লিষ্টতা খতিয়ে দেখার দাবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভিন্ন পরিচয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট তৈরির অভিযোগে ফয়সাল আহমেদ (২৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে নিজের প্রকৃত পরিচয় গোপন করে অন্য ব্যক্তিকে বাবা-মা পরিচয় দিয়ে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি করার অভিযোগ উঠেছে। মামলায় এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফয়সাল আহমেদ গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন। এ সময় প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় উপস্থিত হতে বলা হলে তিনি থানায় হাজির হন। পরে তাঁর দেওয়া পরিচয়, পিতা-মাতার নাম ও স্থায়ী ঠিকানা নিয়ে জিজ্ঞাসাবাদ এবং কাগজপত্র যাচাই করতে গিয়ে বিভিন্ন অসংগতি পাওয়া যায়।

অভিযোগ রয়েছে, ফয়সাল নিজের প্রকৃত পরিচয় গোপন করে চট্টগ্রামের পাঁচলাইশ নির্বাচন অফিসের মাধ্যমে দালালদের সহযোগিতায় অর্থের বিনিময়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। পরবর্তী সময়ে ওই পরিচয় ব্যবহার করে চট্টগ্রামের মনসুরাবাদ পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করেন।

তাঁর জাতীয় পরিচয়পত্রে পিতা হিসেবে নুরুল ইসলাম এবং মাতা হিসেবে জান্নাতুল ফেরদৌসের নাম উল্লেখ রয়েছে। ঠিকানা দেওয়া হয়েছে চট্টগ্রামের মিনা গাজিতলা, ৯ নম্বর ওয়ার্ড, সায়েম উদ্দিনের বাড়ি, বর্মা কলোনি। তবে অভিযোগে তাঁর প্রকৃত পরিচয় ও পারিবারিক ঠিকানা হিসেবে কক্সবাজারের ঈদগাঁও এলাকার তথ্য উল্লেখ করা হয়েছে। ঈদগাঁও ইউনিয়ন পরিষদেও পরিচয়পত্র তৈরির চেষ্টা? এদিকে, স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ফয়সাল ঈদগাঁও ইউনিয়ন পরিষদ এলাকায় বিভিন্ন ব্যক্তির (দালাল) মাধ্যমে অর্থের বিনিময়ে জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের চেষ্টা চালিয়েছিলেন। তবে সেখানে সফল না হয়ে পরবর্তী সময়ে চট্টগ্রামে গিয়ে অর্থের বিনিময়ে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করেন বলে অভিযোগ উঠেছে। তবে ঈদগাঁও ইউনিয়ন পরিষদে তাঁর কথিত তৎপরতা এবং কারা এ কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি উঠেছে। এ ঘটনায় গত ২ নভেম্বর ২০২৬ তারিখে রাঙ্গুনিয়া মডেল থানায় ১১০ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়ায় তাঁকে আটক করে আদালতে সোপর্দ করার জন্য ৩ নভেম্বর পুলিশি প্রতিবেদন দাখিল করা হয়েছে। এজাহারে আরও উল্লেখ রয়েছে, ফয়সালের বিরুদ্ধে কক্সবাজারের ঈদগাঁও থানায় একাধিক ফৌজদারি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সি.আর. মামলা নম্বর ১৬৫/২৫ (দ্রুত বিচার) এবং সি.আর. মামলা নম্বর ১২৯/২৫-এর কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় মামলায় দণ্ডবিধির ৩৬৫/৩৮৬/৩৪ ধারার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এসব মামলার বর্তমান অবস্থা সংশ্লিষ্ট থানা ও আদালত থেকে যাচাই করা প্রয়োজন।

See also  সাতক্ষীরায় মহিলা মাদ্রাসা নির্মানের ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ডিসির নিকট লিখিত অভিযোগ দায়ের।

এদিকে, পরিচয় গোপন করে এনআইডি ও পাসপোর্ট তৈরির অভিযোগের পেছনে কোনো সংঘবদ্ধ দালালচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন অফিস ও পাসপোর্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাঁর পরিচয়, নাগরিকত্ব এবং দাখিল করা কাগজপত্র পুনরায় যাচাই করার আহ্বান জানিয়েছেন তাঁরা। স্থানীয়দের দাবি, শুধু একজন ব্যক্তিকে আটক করলেই এ ধরনের অনিয়মের পুরো চিত্র বেরিয়ে আসবে না। বরং ঈদগাঁও ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে চট্টগ্রামের নির্বাচন অফিস ও পাসপোর্ট অফিস পর্যন্ত কোথাও কোনো ব্যক্তি বা চক্র অর্থের বিনিময়ে সহযোগিতা করেছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে আনতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/1912" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরণফাঁদে পরিণত হয়েছে কলকলিয়ার জগদীশপুর সেতু, ঝুকি নিয়ে চলছে যানবাহন 

১

দেশে শকুন এখন মাত্র ২৪৮টি, সংরক্ষণে সুন্দরবনে বসছে ১০ দেশের আন্তর্জাতিক সম্মেলন

২

কাউনিয়ায় নবনির্বাচিত জামায়াত আমিরকে রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা ও কমিটি পূর্ণগঠন

৩

ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার

৪

একটি ছেলে তার বাবা মার কাছে ফেরার আকুতি

৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুবলার চরে সাতক্ষীরার ২১১ পুণ্যার্থী

৬

নতুন ‘মজুরি বোর্ড’-এর মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

৭

সুন্দরবনের দুবলার রাসমেলা: ঢাংমারী ফরেস্ট স্টেশনে শত শত নৌযানের ভিড়, সাগরযাত্রার অপেক্ষায় হাজারো দর্শনার্থী

৮

তিন দিন পর ‘সেন্টমার্টিন’ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

৯

শিশুদের ‘সোশ্যাল মিডিয়া’ ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১০

বিদেশে বসে এআই দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

১১

জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, কৃতি সংবর্ধনা ও কুরআনের ছবক প্রদান

১২

আগুন-সন্ত্রাস ও সহিংসতা চালিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে না: প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

১৩

পিরোজপুরের জিয়ানগরে নির্যাতিত বৃদ্ধকে আর্থিক সহায়তা ও ব্যবসার আশ্বাস

১৪

বান্দরবানের আজিজনগরে মশাল মিছিলের ভিডিও ঘিরে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ

১৫

ফ্যাসিবাদ পুনরুত্থানের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

দিনাজপুরে সাবেক মেম্বার জুলফিকার আলী ভুট্টুর মোটরসাইকেল শোডাউন ও এতিম শিক্ষার্থীদের সাথে প্রীতিভোজ।

১৭

প্রায় ২ যুগ পর এমপিও ভুক্ত করুণ , খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজন উন্নয়ন ও সংস্কার বরাদ্দ

১৮

মালদ্বীপ বিএনপির উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১৯

নেপাল প্রিমিয়ার লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

২০

রাঙ্গুনিয়া থানায় আটক ফয়সাল। তার বিরুদ্ধে ভুয়া এনআইডি-পাসপোর্ট তৈরির অভিযোগ।

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com