নিউজ ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত হবে আইএমএফের ঋণ শর্ত সমন্বয়: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ঋণ কর্মসূচি বাতিল করছে না সরকার; বরং দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট ও পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্থাটির শর্তগুলো পুনর্বিন্যাস করা হচ্ছে। আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে এই আলোচনা ও সমন্বয় প্রক্রিয়া শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে যেসব শর্ত নিয়ে মতপার্থক্য রয়েছে, তা নিরসনে দুটি যৌথ ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় শেষ হলে ঋণ কর্মসূচি পুনরায় স্বাভাবিক গতিতে পরিচালিত হবে।

বিকল্প উৎস থেকে অর্থায়নের সুযোগ থাকা সত্ত্বেও কঠোর শর্তের আইএমএফ ঋণ অব্যাহত রাখার কারণ জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আইএমএফের সঙ্গে সম্পর্ক ছিন্ন বা ঋণ কর্মসূচি স্থগিত করার কোনো চিন্তা সরকারের নেই। আমরা দেশের অর্থনৈতিক বাস্তবতা, জনস্বার্থ এবং সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে মিল রেখেই কর্মসূচিটি এগিয়ে নিতে চাই।”

See also  বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে: সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী

পূর্ববর্তী সরকারের সময়ে নেওয়া সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, বর্তমান ঋণ কর্মসূচির সমঝোতা হয়েছিল আগের অনির্বাচিত সরকারের আমলে। তখন যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে তা রাতারাতি কার্যকর করা সম্ভব নয়। হঠাৎ করে কঠোর শর্ত বাস্তবায়ন করলে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ বাড়বে এবং ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণেই সরকার শর্ত বাস্তবায়নে সময় ও ধারাবাহিকতা বজায় রাখতে চায়।

উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজের সমন্বয়ের বিষয়ে অর্থমন্ত্রী উল্লেখ করেন, ইতোমধ্যে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাইকার সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করা হয়েছে। একই প্রক্রিয়ায় আইএমএফের কর্মসূচিকেও দেশের সক্ষমতা ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আলোচনা চলছে। সমন্বয়হীনতা থাকলে প্রকল্প বাস্তবায়নে জটিলতা তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারের ক্রমবর্ধমান ঋণের চাপ মোকাবিলা, ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকি হ্রাস এবং উন্নয়ন প্রকল্পে অর্থায়নের নতুন উৎস অনুসন্ধানের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক সরকারি ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের আয়োজন করা হয়েছে।

See also  বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি জুতার কদর: চার মাসে রপ্তানি আয় ৪৫৭ মিলিয়ন ডলার

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/2004" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরণফাঁদে পরিণত হয়েছে কলকলিয়ার জগদীশপুর সেতু, ঝুকি নিয়ে চলছে যানবাহন 

১

দেশে শকুন এখন মাত্র ২৪৮টি, সংরক্ষণে সুন্দরবনে বসছে ১০ দেশের আন্তর্জাতিক সম্মেলন

২

কাউনিয়ায় নবনির্বাচিত জামায়াত আমিরকে রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা ও কমিটি পূর্ণগঠন

৩

ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার

৪

একটি ছেলে তার বাবা মার কাছে ফেরার আকুতি

৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুবলার চরে সাতক্ষীরার ২১১ পুণ্যার্থী

৬

নতুন ‘মজুরি বোর্ড’-এর মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

৭

সুন্দরবনের দুবলার রাসমেলা: ঢাংমারী ফরেস্ট স্টেশনে শত শত নৌযানের ভিড়, সাগরযাত্রার অপেক্ষায় হাজারো দর্শনার্থী

৮

তিন দিন পর ‘সেন্টমার্টিন’ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

৯

শিশুদের ‘সোশ্যাল মিডিয়া’ ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১০

বিদেশে বসে এআই দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

১১

জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, কৃতি সংবর্ধনা ও কুরআনের ছবক প্রদান

১২

আগুন-সন্ত্রাস ও সহিংসতা চালিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে না: প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

১৩

পিরোজপুরের জিয়ানগরে নির্যাতিত বৃদ্ধকে আর্থিক সহায়তা ও ব্যবসার আশ্বাস

১৪

বান্দরবানের আজিজনগরে মশাল মিছিলের ভিডিও ঘিরে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ

১৫

ফ্যাসিবাদ পুনরুত্থানের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

দিনাজপুরে সাবেক মেম্বার জুলফিকার আলী ভুট্টুর মোটরসাইকেল শোডাউন ও এতিম শিক্ষার্থীদের সাথে প্রীতিভোজ।

১৭

প্রায় ২ যুগ পর এমপিও ভুক্ত করুণ , খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজন উন্নয়ন ও সংস্কার বরাদ্দ

১৮

মালদ্বীপ বিএনপির উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১৯

নেপাল প্রিমিয়ার লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

২০

ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত হবে আইএমএফের ঋণ শর্ত সমন্বয়: অর্থমন্ত্রী

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com