নিউজ ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ৬:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব ওরশ শরিফ উপলক্ষে পিরোজপুরে জাকের পার্টির দাওয়াতি র‌্যালি ও প্রস্তুতি সভা

পিরোজপুর প্রতিনিধি :
বিশ্ব জাকের মঞ্জিলের মহাপবিত্র বিশ্ব ওরশ শরিফ উপলক্ষে পিরোজপুরে দাওয়াতি র‌্যালি ও প্রস্তুতি সভা করেছে জাকের পার্টি। বিশ্ব ওরশ শরিফে অংশগ্রহণের জন্য জেলার সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানাতে রোববার (১৫ নভেম্বর) পিরোজপুর জেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পিরোজপুর জেলার সর্বস্তরের মানুষকে বিশ্ব জাকের মঞ্জিলের মহাপবিত্র বিশ্ব ওরশ শরিফে অংশগ্রহণের দাওয়াত দেওয়া। এ সময় দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ করে সমৃদ্ধশালী দেশ গঠনের প্রত্যাশায় বিশ্ব ওরশ শরিফে উপস্থিত হয়ে মহান আল্লাহর দরবারে দোয়া কামনায় শরিক হওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি পিরোজপুর জেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি পিরোজপুর জেলা শাখার সহসভাপতি চন্দ্র শেখর লিটু, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জামান মৃধা।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলা শাখার সভাপতি ফরহাদ আহম্মেদ, কৃষক ফ্রন্টের সভাপতি মো. সেলিম, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের সভাপতি সুমন শেখ এবং মৎস্যজীবী ফ্রন্টের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দাওয়াতি র‌্যালি ও প্রস্তুতি সভা পরিচালনা করেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
এ সময় পিরোজপুর সদর উপজেলার সব ইউনিয়নের নেতৃবৃন্দ এবং জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
See also  দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার যাত্রা শুরু বগুড়াবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান,স্বপ্ন হলো সত্যি

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/2043" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরণফাঁদে পরিণত হয়েছে কলকলিয়ার জগদীশপুর সেতু, ঝুকি নিয়ে চলছে যানবাহন 

১

দেশে শকুন এখন মাত্র ২৪৮টি, সংরক্ষণে সুন্দরবনে বসছে ১০ দেশের আন্তর্জাতিক সম্মেলন

২

কাউনিয়ায় নবনির্বাচিত জামায়াত আমিরকে রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা ও কমিটি পূর্ণগঠন

৩

ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার

৪

একটি ছেলে তার বাবা মার কাছে ফেরার আকুতি

৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুবলার চরে সাতক্ষীরার ২১১ পুণ্যার্থী

৬

নতুন ‘মজুরি বোর্ড’-এর মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

৭

সুন্দরবনের দুবলার রাসমেলা: ঢাংমারী ফরেস্ট স্টেশনে শত শত নৌযানের ভিড়, সাগরযাত্রার অপেক্ষায় হাজারো দর্শনার্থী

৮

তিন দিন পর ‘সেন্টমার্টিন’ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

৯

শিশুদের ‘সোশ্যাল মিডিয়া’ ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১০

বিদেশে বসে এআই দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

১১

জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, কৃতি সংবর্ধনা ও কুরআনের ছবক প্রদান

১২

আগুন-সন্ত্রাস ও সহিংসতা চালিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা যাবে না: প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

১৩

পিরোজপুরের জিয়ানগরে নির্যাতিত বৃদ্ধকে আর্থিক সহায়তা ও ব্যবসার আশ্বাস

১৪

বান্দরবানের আজিজনগরে মশাল মিছিলের ভিডিও ঘিরে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ

১৫

ফ্যাসিবাদ পুনরুত্থানের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

দিনাজপুরে সাবেক মেম্বার জুলফিকার আলী ভুট্টুর মোটরসাইকেল শোডাউন ও এতিম শিক্ষার্থীদের সাথে প্রীতিভোজ।

১৭

প্রায় ২ যুগ পর এমপিও ভুক্ত করুণ , খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজন উন্নয়ন ও সংস্কার বরাদ্দ

১৮

মালদ্বীপ বিএনপির উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১৯

নেপাল প্রিমিয়ার লিগের ফাইনাল পরিচালনার দায়িত্বে বাংলাদেশের দুই আম্পায়ার

২০

বিশ্ব ওরশ শরিফ উপলক্ষে পিরোজপুরে জাকের পার্টির দাওয়াতি র‌্যালি ও প্রস্তুতি সভা

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com