নিউজ ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার যাত্রা শুরু বগুড়াবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান,স্বপ্ন হলো সত্যি

মিজানুর রহমান,বগুড়া থেকেঃ বগুড়ার নগর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হলো দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে এর নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দীর্ঘদিনের পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হওয়ার মধ্য দিয়ে বগুড়া পেল নতুন প্রশাসনিক কাঠামো ও উন্নয়নের বিস্তৃত সম্ভাবনা।
ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালের ১ জুলাই যাত্রা শুরু করা বগুড়া পৌরসভা উত্তরাঞ্চলের প্রাচীনতম পৌর প্রতিষ্ঠানগুলোর একটি। সময়ের বিবর্তনে এটি ১২টি ওয়ার্ড থেকে বেড়ে ২১টি ওয়ার্ডে উন্নীত হয় এবং ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা দাঁড়ায় প্রায় ৪ লাখে।
২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আমলে পৌরসভার সীমানা সম্প্রসারণ করে চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়, যার ফলে আয়তন দাঁড়ায় ৬৯.৫৬ বর্গ কিলোমিটার। সেই ধারাবাহিক উন্নয়নের পথ ধরে এবার সিটি করপোরেশনে উন্নীত হওয়া নগরায়নের এক স্বাভাবিক ও প্রত্যাশিত ধাপ।
উপস্থিত ছিলেন, নামফলক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই উন্নীতকরণকে স্থানীয় প্রশাসন ও নাগরিক সেবার মানোন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে এটি নতুন গতি সঞ্চার করবে বলে আশা সংশ্লিষ্টদের।
একই দিনে সকাল ১০টায় প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউজে পৌঁছান। এরপর জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। পাশাপাশি আদালতে আধুনিক বিচার ব্যবস্থার অংশ হিসেবে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
বগুড়ার এই রূপান্তর কেবল প্রশাসনিক পরিবর্তন নয় এটি উত্তরাঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও নগর উন্নয়নের একটি বড় বার্তা। দীর্ঘ ঐতিহ্য আর নতুন সম্ভাবনার সমন্বয়ে বগুড়া এখন এগোচ্ছে এক আধুনিক নগরীর পথে।
একই দিনে বগুড়ায় সফর ও বিভিন্ন কর্মসূচি অংশ হিসেবে বগুড়া গাবতলী উপজেলা শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন এবং পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন এরই অংশ হিসেবে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর নশিপুর চৌকিরদহ খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/808" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে অবৈধ ভেটেরিনারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

১

অন্ধ্র উপকূলে আঘাত হেনে অর্ণব, বাংলাদেশের ৮ জেলায় আজ দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা

২

এইচএসসি রেজাল্ট ২০২৬: ২৯ অক্টোবর থেকে বদলে ৩১ অক্টোবর ফল প্রকাশ

৩

টোকিওতে তারেক–তাকাইচি আলোচনা: জাপানি পুঁজিকে ঢাকায় আসার আমন্ত্রণ

৪

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

৫

মাদক মামলার আসামি, কে এই রবিউল ইসলাম ওরফে মিঠু মুন্সি?

৬

নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে ফেনী সদর যুবদলের নিজাম পাটোয়ারী ও শাহাদাতকে অব্যাহতি

৭

সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচি

৮

অবিচার ছাপিয়ে সত্যের জয়: বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

৯

এসএসপি নেতা আবদুল মান্নানের বোনজামাই মোছুদের রহমানের ইন্তেকাল, সভাপতি-সম্পাদকের শোক

১০

ডিবি পুলিশের অভিযান : লৌহজংয়ে মালিরঅংক থেকে হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার

১১

৪২৩ জনের কারাগারে ২১৬৪ বন্দী ধারণক্ষমতার পাঁচ গুণ, কারাগারে চরম চাপ

১২

একদিকে রাড্ডা অন্যদিকে সমবায় সমিতি মাঝখানে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন থমথমে অবস্থা মিরপুরে বিএনপির রাজনীতি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কেন নীরব দায়ভার কার?

১৩

ওসি জাহাঙ্গীর আলমের বিদায়ে শাহআলী এলাকাবাসীর উদ্বেগ: নেপথ্যে কি চাঁদাবাজ ও মাদকচক্রের ষড়যন্ত্র!

১৪

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

১৫

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

১৬

কেউ বলে মামলাবাজ কেউ বলে প্রতারক কে এই মিরপুরের হান্নান?

১৭

ঝিনাইদহে ব্যবসায়ীকে চাঁদা ও জমি দখলের হুমকির অভিযোগ

১৮

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

১৯

​১ গানে ১৬৩ মিলিয়নের অধিক ভিউয়ের মাইলফলক: উদযাপিত হলো শিশুশিল্পী সুরাইয়া আক্তার সাইফার ‘গোল্ডেন প্লে বাটন সেলিব্রেশন’

২০

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার যাত্রা শুরু বগুড়াবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান,স্বপ্ন হলো সত্যি

20 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com