নিউজ ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্তমান সরকারের দর্শন হলো ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকারের দর্শন হলো ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
প্রধানমন্ত্রী বলেন, দেশের নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এই দর্শনে ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে।
প্রাথমিক পর্যায়ে গত ১০ মার্চ দেশের ১০টি জেলা এবং ৩টি সিটি করপোরেশনের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামীতে দেশের প্রায় চার কোটি প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারকে পর্যায়ক্রমে এই কর্মসূচির আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের।
নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) নির্বাচনি এলাকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আশা করছি সংসদ সদস্যের নির্বাচনি এলাকার দরিদ্র পরিবারের নারী সদস্যদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে তাদের এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা সম্ভব হবে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৩৬ জন প্রশিক্ষিত নার্সিং শিক্ষক গড়ে তুলেছে জাইকা’র সিবিএনএস-২ প্রকল্প

ড. জিয়াউদ্দিন হায়দারের দূরদর্শী নেতৃত্বে বদলে যাচ্ছে ঝালকাঠি ও বরিশাল

সাবেক মন্ত্রীর এপিএস হিল্টন চক্রের নিয়ন্ত্রণে চলছে টেন্ডার বাণিজ্য, অভিযোগ ঠিকাদারদের

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

ফুলের শুভেচ্ছায় সিক্ত এসএসপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এর নতুন পরিচালনা কমিটি অনুমোদন

দেশে ফিরছেন জাতীয় দৈনিক আমাদের বসুন্ধরা’র মালদ্বীপ প্রতিনিধি মো. আবু জাহের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে শ্রীপুরে বিএনপির নেতাকর্মীদের ঢল

আবাসন খাতের সংকটে নতুন আশার আলো ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট

মালদ্বীপ মালেতে এক অভিজাত খাবার হোটেল বিরানি মহলের যাত্রা শুরু আজ থেকে

১০

সৌর বিদ্যুতে বদলে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ

১১

ঝালকাঠি পৌর এলাকার ৯ টি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন করা হবে -বললেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন

১২

বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যকর বার্ধক্য নিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরলেন ড. জিয়াউদ্দিন হায়দার

১৩

দিনাজপুরে চক্ষু হাসপাতালে দালালদের খপ্পরে দিশেহারা রুগি

১৪

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সচেতনতামূলক র‌্যালী

১৫

নড়াইলে জামিনে মুক্ত হয়েই ভুক্তভোগী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

১৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৭

ঢাকার মুগদার মান্ডা লাশের সাত টুকরা উদ্ধার

১৮

“স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের কর্মিদের পছন্দের তালিকায় নজরুল ইসলাম এগিয়ে”

১৯

এসএসপি নির্বাচন সম্পন্ন: সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু আবিদ

২০
০৮ এপ্রিল ২০২৬

বর্তমান সরকারের দর্শন হলো ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক : প্রধানমন্ত্রী

www.amaderbashundhara.com|
Amaderbasundara