নিউজ ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানে যুদ্ধবিরতি: হরমুজ প্রণালি পার হতে ছুটছে ‘বাংলার জয়যাত্রা’

আমাদের বসুন্ধরা ডেস্ক : ইরানে যুদ্ধবিরতি শুরুর পর হরমুজ প্রণালি পার হতে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে নোঙর তুলে যাত্রা শুরু করেছে বাংলাদেশের পতাকাবাজী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।
এই যাত্রায় আর কোনো বাধা না এলে, প্রায় আড়াই মাস পারস্য উপসাগরে আটকে থাকার পর ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রম করবে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ বুধবার ভোরে রাস আল খাইর বন্দর থেকে যাত্রা শুরু করে। জাহাজটিতে বাংলাদেশের ৩১ জন নাবিক রয়েছেন।
সবশেষ খবর পাওয়া পর্যন্ত ‘বাংলার জয়যাত্রা’ সৌদি আরবের দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল।
জাহাজের ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম বলেন, “এখানকার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় আমরা জাহাজ নিয়ে রাস আল খাইর বন্দর ছেড়ে এসেছি। আমাদের জাহাজে ৩৭ হাজার টন সার রয়েছে। হরমুজ প্রণালি পার হবার জন্য জাহাজে পর্যাপ্ত জ্বালানিও নেওয়া হয়েছে।”
জাহাজটির চিফ ইঞ্জিনিয়ার মো. রাশেদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখন হরমুজ প্রণালি থেকে ৪০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছি।

“আমাদের জাহাজ ঘণ্টায় ১২ নটিক্যাল মাইল গতিতে চলছে। সে হিসেবে বৃহস্পতিবার রাতের দিকে আমরা হরমুজ অতিক্রম করতে পারবো আশা করি।”

‘বাংলার জয়যাত্রার’ পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানে জানিয়ে হাসান বলেন, “চার্টার প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী জাহাজ সেখানে যাবে। হরমুজের ভেতরে ও বাইরে কয়েক হাজার জাহাজ আছে। যুদ্ধবিরতি শুরু হবার পরপরই অপেক্ষমান জাহাজগুলো হরমুজ পার হতে শুরু করেছে।”

এর আগে একবার যুদ্ধ পরিস্থিতির মধ্যে জাহাজটি পরবর্তী বাণিজ্যিক গন্তব্যে পৌঁছাতে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দিয়েছিল।

তখন আরব আমিরাতের কোস্ট গার্ড সদস্যরা ওই পথে না আগানোর পরামর্শ দিলে জাহাজটি আবার ফিরতে বাধ্য হয়।

ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলতে রাজি হওয়ায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তেহরান সমঝোতায় না এলে এক রাতেই ‘পুরো সভ্যতা’ ধ্বংস করার হুমকি দেবার পর পরিকল্পিত হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখতে রাজি হন তিনি।

 

‘দ্বিতীয় জীবন পেলাম যেন আমরা’

পণ্যবোঝাই করে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের আগে আরব আমিরাতের জেবেলে আলী বন্দরে প্রবেশ করেছিল ‘বাংলার জয়যাত্রা’।

যুদ্ধ পরিস্থিতির মধ্যে জেবেল আলী বন্দরের টার্মিনালে অবস্থানের মধ্যেই বন্দরের একটি স্থাপনায় ড্রোন হামলা হয়। নিয়মিত মধ্যপ্রাচ্যের আকাশে ড্রোন ও মিসাইলের আনাগোনাসহ সবমিলিয়ে ‘জয়যাত্রা’র নাবিকেরা এক প্রকার আতংকজনক পরিস্থিতির মধ্যে দিন পার করেছেন।

এই অবস্থায় যুদ্ধ বিরতি শুরু হওয়ায় বিএসসির জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ অবস্থাকে ‘দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি’ বলে অভিহিত করেছেন সেখানকার নাবিকেরা।

ক্যাপ্টেন শফিকুল ইসলাম বলেন, “জেল থেকে মুক্তি পেলাম মনে হচ্ছে। দ্বিতীয় জীবন পেলাম যেন আমরা। নতুন গন্তব্যে রওনা দিয়েছি। আশা করছি ঠিক মতো হরমুজ ক্রস করতে পারবো।

চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান বলেন, “এতদিন ধরে আমরা সকলেই একটা মানসিক সংকটের মধ্য দিয়ে গিয়েছি। এখন অনেকটাই মুক্ত অব্সথঅর মতো। সকলেই পরিবারের সদস্যদের সাথে কথঅ বলেছেন।”

‘বাংলার জয়যাত্রা’ জাহাজটি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে গত ২৬ জানুয়ারি। এরপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে পণ্য নিয়ে যায় জাহাজটি।

গত ২৬ ফেব্রুয়ারি কাতারের মেসাইদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দরের বহির্নোঙ্গরে আসে ‘এমভি বাংলার জয়যাত্রা’। পরদিন বন্দরের ১০ নম্বর টার্মিনালে ভেড়ে সেটি।

এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হলে পণ্য খালাস বিলম্বিত হয়। ভেড়ার একদিন পরেই জাহাজ থেকে ২০০ মিটার দূরত্বে একটি তেল রিজার্ভারে মিসাইল হামলার পর আগুন ধরে যায়।

এমন পরিস্থিতিতে জাহাজটির ৩১ বাংলাদেশি নাবিকের মধ্যে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এর কয়েকদিনের মধ্যে জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়। পণ্য খালাস শেষে জাহাজটির পুনরায় কাতারে ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতে সেটি বাতিল হয়। এরপর বাংলার জয়যাত্রার মুম্বাই যাওয়ার কথা ছিল।

সেখানে যেতে হলে জাহাজটিকে হরমুজ প্রণালি অতিক্রম করতে হত। সেই উদ্দেশ্যে রওনাও দেয় জাহাজটি। তবে যুদ্ধ পরিস্থিতে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে আছে।

ওই সময় আরব আমিরাতের কোস্ট গার্ডের সদস্যরা জাহাজটিকে নিরাপদে সরে গিয়ে ঝুঁকির্পূণ এলাকা ত্যাগের নির্দেশ দেয়। এরপর থেকেই জাহাজটি শারজাহ বন্দরের জলসীমায় অবস্থান নিয়ে ছিল।

সবশেষ সেখান থেকে সৌদি আরবের রাস আল খাইর বন্দরে ভিড়েছিল বাংলার জয়যাত্রা।

গত দুই মাসে পারস্য উপসাগরের বিভিন্ন বন্দরে অবস্থানকালে প্রায় প্রতিদিনই জাহাজ থেকে মিসাইল বা ড্রোন হামলা দেখেছেন নাবিকরা।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ বাংলাদেশ হাইকমিশনারের সহযোগিতায় প্রবাসীর মরদেহ পাঠানো হয় দেশে

জেলা পরিষদের কোটি টাকার জমি অবৈধ দখলে পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

শ্রীপুরে বন্ধু মহল ও বিপ্লবী যুব সেনা এর উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ঘরবাড়ি -কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে ঘটাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’,প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার

উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

পলাশবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নলছিটিতে টিনসেট ঘরের নিচে চাপা চার বছরের শিশু নিহত

পারভেজ-শামীমের ক্যামিওতে বাংলাদেশের দারুণ জয়

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

১০

ট্যুরিজম সেক্টরে দক্ষ জনবল সৃষ্টিতে নতুন নেতৃত্ব: পরিচালক হলেন মহিউদ্দিন খান খোকন

১১

প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা

১২

জিবা আমিন খান: অভিজ্ঞতা, ঐতিহ্য ও ত্যাগের স্বীকৃতি—সংরক্ষিত নারী আসনে নতুন প্রত্যাশা

১৩

কসবা উপজেলার জিয়ার বিল খাল খননের কাজ পুরোদমে চলছে

১৪

বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল হক গ্রেফতার

১৫

পলাশবাড়ীতে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবীতে পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত

১৬

রূপগঞ্জে এক মাসে ছয় বাড়িতে ডাকাতি, এবার দুর্র্ধষ ডাকাতির শিকার লন্ডন প্রবাসী

১৭

নাগরিয়াকান্দি পার্ক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা, অশ্লীল কর্মকাণ্ডের দায়ে ৫ জনের কারাদণ্ড

১৮

সাতক্ষীরায় সাংবাদিক শেখ রেজাউল ইসলাম বাবলুর ছোট ভাইয়ের দাফন সম্পন্ন

১৯

নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত ২

২০
০৮ এপ্রিল ২০২৬

ইরানে যুদ্ধবিরতি: হরমুজ প্রণালি পার হতে ছুটছে ‘বাংলার জয়যাত্রা’

www.amaderbashundhara.com|
Amaderbasundara