গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা-এর গোবিন্দগঞ্জ হাসপাতালে আধুনিক ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিটটির উদ্বোধন করেন মোহাম্মদ শামীম কায়সার, যিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান, উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যাপক ডা. শাহারুল আলম মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান, থানার ওসি মোজাম্মেল হক, সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম জুয়েল, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিক ইকবাল, সহকারী সার্জন ডা. তাহহীদা তুন নাহার, ডা. এ এম ইনজামুল ইসলাম, ডা. আবু সায়াদত মো. কাইউম, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আনারুল হক, বীর মুক্তিযোদ্ধা ময়েজ মলভিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নতুন এই ডেন্টাল ইউনিট চালুর ফলে এখন থেকে গোবিন্দগঞ্জ উপজেলার সাধারণ মানুষ আধুনিক ও উন্নতমানের দাঁতের চিকিৎসা সেবা স্থানীয় পর্যায়েই গ্রহণ করতে পারবেন। এতে করে রোগীদের দূরবর্তী স্থানে যাওয়ার প্রয়োজন কমবে এবং সময় ও খরচ সাশ্রয় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন