নিউজ ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নরসিংদীর মেয়ে তাহরিমার যুক্তরাষ্ট্রে চমৎকার সাফল্য: ৭ আন্তর্জাতিক স্কুলে ১০ কোটি টাকারও বেশি বৃত্তির অফার

মুফতী জাহিদ নুমানী, বিশেষ প্রতিনিধি : অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সাতটি প্রথম সারির আন্তর্জাতিক স্কুল থেকে প্রায় ১০ কোটির বেশি টাকার বৃত্তির অফার পেয়েছে নরসিংদীর মেধাবী শিক্ষার্থী তাহরিমা ইসলাম (১৫)।
তাহরিমা নরসিংদী জেলার শিবপুর উপজেলার দক্ষিণ কারারচর এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম ও মরিয়ম রুনির মেয়ে। তিনি নরসিংদীর স্বনামধন্য ইংলিশ ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।
জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান—হোসেক স্কুল (ঐড়ড়ংধপ ঝপযড়ড়ষ), বেসান্ট হিল স্কুল (ইবংধহঃ ঐরষষ ঝপযড়ড়ষ), ওক হিল একাডেমি (ঙধশ ঐরষষ অপধফবসু), আইওলান স্কুল (ওঙখঅঘ ঝপযড়ড়ষ), ওকউড ফ্রেন্ডস স্কুল (ঙধশড়িড়ফ ঋৎরবহফং ঝপযড়ড়ষ), কেন্টস হিল স্কুল (কবহঃ’ং ঐরষষ ঝপযড়ড়ষ)সহ মোট সাতটি প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করে তাহরিমা। তার অসাধারণ মেধা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবে এসব প্রতিষ্ঠান থেকে সম্মিলিতভাবে প্রায় ১০ কোটি টাকার বেশি বৃত্তির অফার পায় সে।

ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সমানভাবে পারদর্শী তাহরিমা স্কুল, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কার অর্জন করে।

তাহরিমা জানায়, বর্তমানে তার পরিবার কোন প্রতিষ্ঠানে ভর্তি হলে, তার ভবিষ্যতের জন্য সবচেয়ে উপযোগী হবে, তা নিয়ে যাচাই-বাছাই করছেন। এসএসসি পরীক্ষা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
এ সাফল্যের পেছনে পরিবার ও তার শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান উল্লেখ করে তাহরিমা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আসন্ন এসএসসি পরীক্ষা ও ভবিষ্যতে বিদেশে পড়াশোনার মাধ্যমে পরিবার, প্রতিষ্ঠান এবং নরসিংদী জেলার সুনাম বয়ে আনতে সকলের দোয়া কামনা করে তাহরিমা।

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের দ্বারে দ্বারে ছুটে চলছেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

১০

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১১

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১২

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১৩

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৪

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৫

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৬

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৭

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৮

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৯

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

২০
১১ এপ্রিল ২০২৬

নরসিংদীর মেয়ে তাহরিমার যুক্তরাষ্ট্রে চমৎকার সাফল্য: ৭ আন্তর্জাতিক স্কুলে ১০ কোটি টাকারও বেশি বৃত্তির অফার

www.amaderbashundhara.com|
Amaderbasundara