নিউজ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ৬:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নরসিংদীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক

মুফতী জাহিদ নুমানী, বিশেষ প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নে মাহমুদা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদ পলাতক রয়েছেন।রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মাধবদী থানার চরমাধবদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহমুদা আক্তার পলাশ উপজেলার বারারচর এলাকার মজিবুর রহমানের মেয়ে এবং চরমাধবদী এলাকার বাবুল মিয়ার স্ত্রী। তাদের ২০ বছরের দাম্পত্য জীবনে একটি ছেলেসন্তান রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মাহমুদা স্থানীয় বাজার থেকে ফেরার পর তিনি অসুস্থ বলে তার বাবার বাড়িতে খবর দেওয়া হয়। মাহমুদার ভাতিজা সেখানে গিয়ে তাকে সেবাশুশ্রূষা করে সুস্থ দেখে ফিরে আসেন। তবে সন্ধ্যার দিকে মাহমুদার ছেলে ভিডিও কলে তার মামাকে জানায়, মা মারা গেছেন। স্বজনরা সেখানে গিয়ে মাহমুদার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। এ সময় পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।
নিহতের স্বজনদের দাবি, অভাব-অনটনের জেরে ৫০ বছর বয়সী বাবুল মিয়া প্রায়ই মাহমুদাকে নির্যাতন করতেন। রোববারও তাকে পিটিয়ে হত্যা করে সবাই পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে জানতে অভিযুক্ত বাবুল মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে পুলিশ জানতে পেরেছে, নিহত নারী দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন এবং নিয়মিত ইনসুলিন নিতেন।
ওসি আরও বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের সংকট, বাইকারদের দুর্দিন: খরচের চাপ ও রাস্তায় দুর্ভোগে সাধারণ মানুষ

সাতক্ষীরায় ২৫২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত র‍্যাবের হাতে আটক

সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন

শ্যামনগর উপজেলায় বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠন

নিজের মাথায় গুলি করলেন পুলিশ সদস্য

ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা

কলমদার মাদ্রাসায় অনিয়মের অভিযোগে এলাকায় উত্তেজনা

গুরুদাসপুরে চাকরির প্রলোভনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

শিশু নিশাত হত্যা” প্রধান আসামি ইসহাক গ্রেপ্তার, নেপথ্যের রহস্য উদঘাটনে জোর তদন্ত

শ্রীপুরে ২ দফায় মাদ্রাসা ছাত্রী অপহরণ-ভিকটিম উদ্ধার, গ্রেফতার ৭

১০

শ্যামনগরে পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি

১১

অন্ধকার হাসপাতাল, ধুঁকছে হামে আক্রান্ত শিশুরা: গোপালগঞ্জের এই আর্তনাদ থামাবে কে?

১২

সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

১৪

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে বিএনপি নেতাকর্মীরা

১৫

নরসিংদী সহ দেশজুড়ে লোডশেডিংয়ে জনজীবন দূর্বিষহ, সব স্তরে ভোগান্তি

১৬

নিজের বিয়ে ঠেকাতে থানায় আশ্রয় নিল এসএসসি পরীক্ষার্থী

১৭

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

১৮

পলাশবাড়ীতে ‘সনাতনী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মান কাজের শুভ উদ্বোধন; স্বাস্থ্যসেবায় আশার নতুন আলো

১৯

জনগণের দ্বারে দ্বারে ছুটে চলছেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী

২০
১৪ এপ্রিল ২০২৬

নরসিংদীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক

www.amaderbashundhara.com|
Amaderbasundara