নিউজ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ৬:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরাইলে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ‘

রুমান খাঁন স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুরুব্বিরা এ দুই সামাজিক ব্যাধির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও আপসহীন প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।
পানিশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তৌহিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“আমাদের কাছে মাদক ব্যবসায়ীদের তালিকা রয়েছে।
আজ শেষবারের মতো সতর্ক করছি—হয় সঠিক পথে ফিরুন, নয়তো কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হন।
পানিশ্বর ইউনিয়নে মাদক ও বাল্যবিবাহের কোনো ঠাঁই হবে না।
তিনি অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও সঙ্গ সম্পর্কে অধিক সজাগ থাকার আহ্বান জানান।
সভায় সরাইল উপজেলার এনসিপি’র আহ্বায়ক এবং বেড়তলা গ্রামের বিশিষ্ট সালিশকারক ‘আলহাজ্ব মোবারক হোসেন বলেন,
“মাদক কারবারির কোনো বংশ বা গ্রাম নেই।
অপরাধী যে-ই হোক—হোক সে আমার ভাই কিংবা আপনার ভাই—কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
যারা মাদক ব্যবসা করে, তারা দেশ ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
শান্তিনগর গ্রামের মুরুব্বী ইদ্রিস মাস্টার বলেন,
“মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়।
আমরা আর কোনোভাবেই এই অপকর্ম সহ্য করব না।
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে শেখ জুনায়েদ বাবু বলেন,“গ্রামে গ্রামে নিয়মিত খেলাধুলার আয়োজন করলে যুবসমাজ মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো অপকর্ম থেকে দূরে থাকবে।
এ সময় ফয়সাল তালুকদার একটি শক্তিশালী যুব টিম গঠনের প্রস্তাব দিয়ে বলেন, এই টিমের মাধ্যমে মাদকসেবী ও কারবারিদের শনাক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
সভায় আরও বক্তব্য রাখেন আরব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন—রতন মেম্বার (বড়ই বাড়ি), ইমান আলী মেম্বার (৯নং ওয়ার্ড, বেড়তলা), মহিলা মেম্বার, জাকির সরদার, নাসির মিয়া সরদার (৮নং ওয়ার্ড), জামায়াতের সেক্রেটারি জাবের তালুকদার, শাহ আলম, আলী মিয়া (শান্তিনগর), দুলাল মিয়া ও নাজমুল (সিতাহরণ)।
সভা শেষে উপস্থিত সবাই হাত তুলে পানিশ্বর ইউনিয়নকে একটি আদর্শ, মাদকমুক্ত ও বাল্যবিবাহমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/524" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোরের চেতনার লোগো ব্যবহার করে ব্যঙ্গাত্মক পোস্ট, সম্পাদক বাদী হয়ে থানায় অভিযোগ

১

ঝিনাইদহে অবৈধ ভেটেরিনারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

২

অন্ধ্র উপকূলে আঘাত হেনে অর্ণব, বাংলাদেশের ৮ জেলায় আজ দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা

৩

এইচএসসি রেজাল্ট ২০২৬: ২৯ অক্টোবর থেকে বদলে ৩১ অক্টোবর ফল প্রকাশ

৪

টোকিওতে তারেক–তাকাইচি আলোচনা: জাপানি পুঁজিকে ঢাকায় আসার আমন্ত্রণ

৫

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

৬

মাদক মামলার আসামি, কে এই রবিউল ইসলাম ওরফে মিঠু মুন্সি?

৭

নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে ফেনী সদর যুবদলের নিজাম পাটোয়ারী ও শাহাদাতকে অব্যাহতি

৮

সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচি

৯

অবিচার ছাপিয়ে সত্যের জয়: বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

১০

এসএসপি নেতা আবদুল মান্নানের বোনজামাই মোছুদের রহমানের ইন্তেকাল, সভাপতি-সম্পাদকের শোক

১১

ডিবি পুলিশের অভিযান : লৌহজংয়ে মালিরঅংক থেকে হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার

১২

৪২৩ জনের কারাগারে ২১৬৪ বন্দী ধারণক্ষমতার পাঁচ গুণ, কারাগারে চরম চাপ

১৩

একদিকে রাড্ডা অন্যদিকে সমবায় সমিতি মাঝখানে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন থমথমে অবস্থা মিরপুরে বিএনপির রাজনীতি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কেন নীরব দায়ভার কার?

১৪

ওসি জাহাঙ্গীর আলমের বিদায়ে শাহআলী এলাকাবাসীর উদ্বেগ: নেপথ্যে কি চাঁদাবাজ ও মাদকচক্রের ষড়যন্ত্র!

১৫

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

১৬

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

১৭

কেউ বলে মামলাবাজ কেউ বলে প্রতারক কে এই মিরপুরের হান্নান?

১৮

ঝিনাইদহে ব্যবসায়ীকে চাঁদা ও জমি দখলের হুমকির অভিযোগ

১৯

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

২০

সরাইলে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ‘

14 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com