নিউজ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীপুরে দীর্ঘ প্রতীক্ষিত সড়ক কার্পেটিং কাজের শুভ উদ্বোধন 

‎​আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের উজিলাব এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উজিলাব সাফিজ উদ্দিন মিলিটারির বাড়ি হতে শুরু হওয়া এই কার্পেটিং রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে।
‎​মাননীয় সংসদ সদস্য ডাক্তার এস.এম রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের নির্দেশনায় এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন শ্রীপুর পৌর বিএনপির সংগ্রামী সদস্য সচিব ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী।
‎​উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষের পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, “দীর্ঘদিন ধরে এই রাস্তাটি খানাখন্দে ভরা ছিল। বর্ষাকালে চলাচল করা অসম্ভব হয়ে পড়ত। আজ কাজ শুরু হওয়াতে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই কাজটি যেন দ্রুত এবং মানসম্মতভাবে সম্পন্ন হয়।”
‎​অন্য এক পথচারী বলেন, “এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া ছিল আমাদের জন্য এক যন্ত্রণার নাম। রাস্তার কাজ শুরু হওয়ায় আমরা অনেক বড় দুর্ভোগ থেকে মুক্তি পেলাম।”
‎​প্রধান অতিথির বক্তব্যে বিল্লাল হোসেন বেপারী বলেন, “পৌরবাসীর যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন ও আধুনিকায়ন করতে আমরা বদ্ধপরিকর। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি নাজেহাল অবস্থায় পড়ে থাকায় সাধারণ মানুষ যে ভোগান্তি পোহাচ্ছিলেন, তা এই সংস্কারের মাধ্যমে দূর হবে।”
‎​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন ফকির, সাবেক সাধারণ সম্পাদক এস.এম জসিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুল্লাহ, সাবেক শ্রমিক নেতা কালাম, বিএনপি নেতা আকরাম, হাজী রেজাউল করিম, মামুনুর রশীদ, শাহজাহান পালোয়ান, আবুল হোসেন, ইঞ্জিনিয়ার শহীদ, মেহেদী হাসান সরকার, মোফাসেল ফকির, মাইজুল ও সাজিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
‎​উল্লেখ্য, রাস্তাটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আর এস এন্টারপ্রাইজ। দীর্ঘদিন জরাজীর্ণ থাকার পর রাস্তার কাজ শুরু হওয়ায় ৬নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।
আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে ১০০ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল উইরাইজ ফাউন্ডেশন

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

২৩টি চা বাগানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন চা শ্রমিকদের প্রান পুরুষ সৈয়দ শাফক্বাত আহমেদ

পিরোজপুরে এমআর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জ্বালানি তেল না পেয়ে মোটরবাইকারদের সড়ক অবরোধ-বিক্ষোভ

নাগেশ্বরীতে সম্প্রীতি রক্ষায় প্রশাসনের তৎপরতা: কাল চূড়ান্ত সমাধানের লক্ষ্যে বৈঠক

নবীনগরে কোমল পানীয়তে এসিড মিশিয়ে কিশোরকে হত্যার অভিযোগ ‘ আটক ১

চাঁদাবাজী ও নির্মাণ শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ব্যারিস্টার সজীব আহমেদ অধ্যায়: প্রশাসনিক সক্রিয়তা, বাস্তবতার নিরিখ ও মিশ্র অভিজ্ঞতার ব্যবচ্ছেদ

১০

শ্যামনগরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

১১

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, দুই নারী আটক

১২

গংগাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

১৩

গঙ্গাচড়ায় বৈশাখ আনন্দ উৎসবে উদযাপন

১৪

সাতক্ষীরায় ২০ এপ্রিল থেকে ১,৭৭,১৫২ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

১৫

লাকসামে ছাগল চুরির সময় ২ জন আটক, উদ্ধার ৫টি ছাগল

১৬

দুর্নীতি ঢাকতে প্রধান শিক্ষক কর্তৃক গুরুত্বপূর্ণ ফাইল গায়েব

১৭

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের জন্য নতুন মিনিবাস উদ্বোধন

১৮

পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

১৯

রঙে-তুলিতে বৈশাখ: আলপনায় উৎসবমুখর পলাশবাড়ী উপজেলা চত্বর

২০
১৪ এপ্রিল ২০২৬

শ্রীপুরে দীর্ঘ প্রতীক্ষিত সড়ক কার্পেটিং কাজের শুভ উদ্বোধন 

www.amaderbashundhara.com|
Amaderbasundara