নিউজ ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্ণিল আয়োজনে গণ বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপন

মোজাহিদুল ইসলাম নিরব, গণ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: বাঙালি সংস্কৃতির আবহে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর হয়ে উঠেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাস। দিনব্যাপী নাচ-গান, বিতর্ক আর মেলার স্টলে পান্তা-ইলিশ, হাতে তৈরি চুড়ি-গহনার পসরায় সেজেছে ক্যাম্পাস, উৎসবে মেতেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্ত্বরে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
মেলা ঘুরে দেখা যায়, আলপনায় রঙিন হয়েছে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর। বাঙালি ঐতিহ্যের অংশ রংবেরঙের শাড়ি আর পাঞ্জাবিতে সেজেছে শিক্ষার্থীরা। বাংলা ঐতিহ্যের নাচ-গানে মুখরিত মঞ্চ আর দর্শকরা। স্টলগুলোতে ভিড় করছে মেলায় আগত শিক্ষার্থীরা। স্টলে পাওয়া যাচ্ছে পান্তা-ইলিশ থেকে নানা পদের মুখরোচক খাবার। এছাড়া হাতে তৈরি চুড়ি-গহনার পসরা বসছে স্টল গুলোতে।
এর আগে, সকালে বৈশাখী মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। এসময় তিনি বলেন, গ্রাম বাংলার মেলার ঐতিহ্য শহরে হয়না বললেই চলে। বাঙ্গালী হিসেবে এই ঐতিহ্যকে গ্রাম থেকে শহরে সর্বত্র চর্চা করতে হবে। আজকের আয়োজনে বিশ্ববিদ্যালয়ে বাঙালী ঐতিহ্যকে চর্চার মাধ্যমে নতুনকে বরন করার প্রয়াস। অতীতের সব গ্লানি মুছে আগত বছরে সকলে একসাথে শান্তি এবং সমৃদ্ধির জন্য এগিয়ে যাওয়াই হবে বাঙালী ঐতিহ্যের সর্বাত্মক চর্চা।’
বিশ্ববিদ্যালয়ে বৈশাখী মেলার আয়োজনে নতুন বছরকে বরণ করার বিষয়ে গকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: মারুফ বলেন, আমরা খুবই আনন্দিত এরকম একটা অনুষ্ঠান আমাদের ক্যাম্পাসে আয়োজন করতে পারে এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মাননীয় উপাচার্য মহোদয় এবং সার্বিক সহযোগিতা যারা করেছেন তাদের সবাইকে এবং সবাইকে স্বতস্ফূর্তভাবে মেলায় অংশ নিয়ে নতুন বছরকে সাদরে বরণ করে অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানাই।
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই কেন্দ্রীয় ছাত্র সংসদ আয়োজন করেছে বৈশাখী মেলার। আমাদের সংস্কৃতি আধুনিকতার ভিড়ে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, সেই সংস্কৃতিকে ধরে রাখতে এবং আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কিছু শৈশবের স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন।’
আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের সংকট, বাইকারদের দুর্দিন: খরচের চাপ ও রাস্তায় দুর্ভোগে সাধারণ মানুষ

সাতক্ষীরায় ২৫২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত র‍্যাবের হাতে আটক

সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন

শ্যামনগর উপজেলায় বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠন

নিজের মাথায় গুলি করলেন পুলিশ সদস্য

ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা

কলমদার মাদ্রাসায় অনিয়মের অভিযোগে এলাকায় উত্তেজনা

গুরুদাসপুরে চাকরির প্রলোভনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

শিশু নিশাত হত্যা” প্রধান আসামি ইসহাক গ্রেপ্তার, নেপথ্যের রহস্য উদঘাটনে জোর তদন্ত

শ্রীপুরে ২ দফায় মাদ্রাসা ছাত্রী অপহরণ-ভিকটিম উদ্ধার, গ্রেফতার ৭

১০

শ্যামনগরে পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি

১১

অন্ধকার হাসপাতাল, ধুঁকছে হামে আক্রান্ত শিশুরা: গোপালগঞ্জের এই আর্তনাদ থামাবে কে?

১২

সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

১৪

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে বিএনপি নেতাকর্মীরা

১৫

নরসিংদী সহ দেশজুড়ে লোডশেডিংয়ে জনজীবন দূর্বিষহ, সব স্তরে ভোগান্তি

১৬

নিজের বিয়ে ঠেকাতে থানায় আশ্রয় নিল এসএসসি পরীক্ষার্থী

১৭

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

১৮

পলাশবাড়ীতে ‘সনাতনী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মান কাজের শুভ উদ্বোধন; স্বাস্থ্যসেবায় আশার নতুন আলো

১৯

জনগণের দ্বারে দ্বারে ছুটে চলছেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী

২০
১৫ এপ্রিল ২০২৬

বর্ণিল আয়োজনে গণ বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপন

www.amaderbashundhara.com|
Amaderbasundara