নিউজ ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মায়ানমার সীমান্তে সড়ক দুর্ঘটনায় আলীকদমের যুবকের মৃত্যু

আলীকদম প্রতিনিধি: মোঃ সাহাব উদ্দিন : বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের কলার ঝিরি ১নং ওয়ার্ডের বাসিন্দা এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকাল আনুমানিক ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বেলাল (২৬)। তিনি একই এলাকার মোঃ নুরুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে বেলাল ড্রাইভার হিসেবে কাজ করতেন। কর্মসূত্রে তিনি মায়ানমার সীমান্তবর্তী বাগলা নামক স্থানে অবস্থান করছিলেন। এসময় একটি গাড়ি দুর্ঘটনার শিকার হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত বেলালের পরিবারে রয়েছে এক বছর বয়সী একটি শিশু সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, বেলাল ছিলেন অত্যন্ত পরিশ্রমী, সৎ ও ভদ্র স্বভাবের একজন মানুষ। সমাজে তার সুনাম ছিল এবং সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন। তার এমন অকাল মৃত্যু এলাকাবাসীর জন্য অপূরণীয় ক্ষতি বলে তারা উল্লেখ করেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা যেন মরহুম বেলালকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন—এমনটাই প্রার্থনা করছেন এলাকাবাসী।
আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের সংকট, বাইকারদের দুর্দিন: খরচের চাপ ও রাস্তায় দুর্ভোগে সাধারণ মানুষ

সাতক্ষীরায় ২৫২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত র‍্যাবের হাতে আটক

সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন

শ্যামনগর উপজেলায় বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠন

নিজের মাথায় গুলি করলেন পুলিশ সদস্য

ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা

কলমদার মাদ্রাসায় অনিয়মের অভিযোগে এলাকায় উত্তেজনা

গুরুদাসপুরে চাকরির প্রলোভনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

শিশু নিশাত হত্যা” প্রধান আসামি ইসহাক গ্রেপ্তার, নেপথ্যের রহস্য উদঘাটনে জোর তদন্ত

শ্রীপুরে ২ দফায় মাদ্রাসা ছাত্রী অপহরণ-ভিকটিম উদ্ধার, গ্রেফতার ৭

১০

শ্যামনগরে পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি

১১

অন্ধকার হাসপাতাল, ধুঁকছে হামে আক্রান্ত শিশুরা: গোপালগঞ্জের এই আর্তনাদ থামাবে কে?

১২

সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

১৪

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে বিএনপি নেতাকর্মীরা

১৫

নরসিংদী সহ দেশজুড়ে লোডশেডিংয়ে জনজীবন দূর্বিষহ, সব স্তরে ভোগান্তি

১৬

নিজের বিয়ে ঠেকাতে থানায় আশ্রয় নিল এসএসসি পরীক্ষার্থী

১৭

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

১৮

পলাশবাড়ীতে ‘সনাতনী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মান কাজের শুভ উদ্বোধন; স্বাস্থ্যসেবায় আশার নতুন আলো

১৯

জনগণের দ্বারে দ্বারে ছুটে চলছেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী

২০
১৫ এপ্রিল ২০২৬

মায়ানমার সীমান্তে সড়ক দুর্ঘটনায় আলীকদমের যুবকের মৃত্যু

www.amaderbashundhara.com|
Amaderbasundara