নিউজ ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আলীকদমে বিভিন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

রিপোর্টার: মোঃ সাহাব উদ্দিন : বান্দরবানের আলীকদম উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। উপজেলার পানবাজার ত্রিপুরা কল্যাণ সংসদ, অসথু ত্রিপুরা পাড়া, কলারঝিরি জবিরাম পাড়া ও লাংড়িং পাড়ায় বিভিন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণে আয়োজন করা হয় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।
নববর্ষকে বরণ করতে সকাল থেকেই রঙিন পোশাকে সজ্জিত হয়ে স্থানীয়রা অংশ নেন আনন্দ র‍্যালিতে। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এ সময় ছোট-বড় সকল বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
এছাড়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়, যেখানে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। খেলাধুলার মধ্য দিয়ে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা পরিবেশন করেন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ ও নানা পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয় তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একে অপরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পায় এবং ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবেদন করেই ভবন নির্মাণের হিড়িক নিরব দর্শক রাজউক

মালদ্বীপ বি এন পি উদ্যোগে কর্মী সভা ও আলোচনা অনুষ্ঠান

কিডনিতে পাথরের অস্ত্রোপচারের আগে মঞ্জুর হোসেন ঈসার শারীরিক অবস্থার খোঁজ নিলেন এসএসপি নেতৃবৃন্দ

গণমাধ্যমের স্বাধীনতা ও গুণগত মান উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু

সরকারি শিশু পরিবার (বালিকা) ঘিরে ডিডি জাকির হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগের তীর। দেখার কেউ নেই?

নরসিংদীতে চাষ হচ্ছে বিদেশি  ফল রাম্বুটান 

কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের তিনবারের সফল চেয়ারম্যান আব্দুল মালেকের হাত ধরে এগিয়ে যাচ্ছে ইউনিয়নটি।

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

দিনাজপুরে যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী

রংপুরে ডিবির বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১০

চার মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এমপি মাসুদ সাঈদী

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ঝালকাঠি-২ আসনের রাজনীতি থেকে সংসদের আলোচনায় জীবা

১৩

পিডি আব্দুর রহিম ও হিল্টন এর নিয়ন্ত্রণে  প্রাণিসম্পদ অধিদপ্তর ! ঠিকাদারদের অভিযোগ দেখার কেউ নেই?

১৪

সম্মিলিত সাংবাদিক পরিষদের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

১৫

বিএমইটি কার্ড জটিলতায় থমকে গেল বিদেশযাত্রা : ইরাকগামী ৬০ জনসহ হাজারো কর্মীর স্বপ্ন ভঙ্গের আশঙ্কা

১৬

দৈনিক আমাদের বসুন্ধরা’র কার্ড ও ক্যালেন্ডার গ্রহণ করলেন কক্সবাজার জেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন

১৭

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান

১৮

ঢাকা নার্সিং কলেজ পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

সাংবাদিক আসাদকে আটক , শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ

২০
15 April 2026

আলীকদমে বিভিন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

www.amaderbashundhara.com |
Amaderbasundara