নিউজ ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর পৌরসভার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে পৌর ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ মাসুদ সাঈদী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর পৌরসভার আমীর মাওলানা ইসহাক আলী খান এবং পৌর সেক্রেটারি শেখ আল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান খান, সাবেক সভাপতি তাওহীদ হাসান ও পৌর শাখা সভাপতি রাকিবুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এমপি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠন করা সম্ভব। শিক্ষিত হওয়া মানে সার্টিফিকেট ও বিভিন্ন ডিগ্রি অর্জন করা নয়, সুশিক্ষিত হয়ে আদর্শবান, নৈতিকতা ও চরিত্রবান ব্যক্তিত্বসম্পন্ন হয়ে পরিবার তথা দেশ ও জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মধ্যেই প্রকৃত শিক্ষার সার্থকতা। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান জানান এবং পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করা থেকে দূরে থাকার অনুরোধ জানান। পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং তাদের সফলতা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহিত করা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব বলে বক্তারা মনে করেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবেদন করেই ভবন নির্মাণের হিড়িক নিরব দর্শক রাজউক

মালদ্বীপ বি এন পি উদ্যোগে কর্মী সভা ও আলোচনা অনুষ্ঠান

কিডনিতে পাথরের অস্ত্রোপচারের আগে মঞ্জুর হোসেন ঈসার শারীরিক অবস্থার খোঁজ নিলেন এসএসপি নেতৃবৃন্দ

গণমাধ্যমের স্বাধীনতা ও গুণগত মান উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু

সরকারি শিশু পরিবার (বালিকা) ঘিরে ডিডি জাকির হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগের তীর। দেখার কেউ নেই?

নরসিংদীতে চাষ হচ্ছে বিদেশি  ফল রাম্বুটান 

কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের তিনবারের সফল চেয়ারম্যান আব্দুল মালেকের হাত ধরে এগিয়ে যাচ্ছে ইউনিয়নটি।

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে: ড. জিয়াউদ্দিন হায়দার

দিনাজপুরে যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী

রংপুরে ডিবির বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১০

চার মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এমপি মাসুদ সাঈদী

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ঝালকাঠি-২ আসনের রাজনীতি থেকে সংসদের আলোচনায় জীবা

১৩

পিডি আব্দুর রহিম ও হিল্টন এর নিয়ন্ত্রণে  প্রাণিসম্পদ অধিদপ্তর ! ঠিকাদারদের অভিযোগ দেখার কেউ নেই?

১৪

সম্মিলিত সাংবাদিক পরিষদের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

১৫

বিএমইটি কার্ড জটিলতায় থমকে গেল বিদেশযাত্রা : ইরাকগামী ৬০ জনসহ হাজারো কর্মীর স্বপ্ন ভঙ্গের আশঙ্কা

১৬

দৈনিক আমাদের বসুন্ধরা’র কার্ড ও ক্যালেন্ডার গ্রহণ করলেন কক্সবাজার জেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন

১৭

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান

১৮

ঢাকা নার্সিং কলেজ পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

সাংবাদিক আসাদকে আটক , শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ

২০
17 April 2026

পিরোজপুরে ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া

www.amaderbashundhara.com |
Amaderbasundara