নিউজ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জনগণের দ্বারে দ্বারে ছুটে চলছেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর : জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা মাসুদ সাঈদী। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা ও বাস্তব জীবনযাত্রার চিত্র সরেজমিনে জানতে তিনি নিয়মিত ছুটে যাচ্ছেন জনগণের দ্বারে দ্বারে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে পিরোজপুর পৌরসভার বিভিন্ন এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এসময় তিনি শহরের বিভিন্ন মহল্লা, রাস্তা ও বাজার এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সার্বিক খোঁজখবর নেন। জনগণের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা—যেমন রাস্তার অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, পানি সংকট, বিদ্যুৎ সমস্যা এবং কর্মসংস্থানের বিষয় তুলে ধরেন। জননেতা মাসুদ সাঈদী এসব সমস্যা গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, “আমি জনগণের প্রতিনিধি হিসেবে সবসময় আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সমস্যা আমার সমস্যা। আপনাদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়াই আমার দায়িত্ব।”
এসময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সহকারী সেক্রেটারি ও ২ নং কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আ. রাজ্জাক, পিরোজপুর পৌরসভার আমীর মাওলানা ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শেখ আল আমিনসহ আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জনগণের মাঝে গিয়ে তাদের কথা শোনা এবং বাস্তব সমস্যা সমাধানে আন্তরিক উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের সংকট, বাইকারদের দুর্দিন: খরচের চাপ ও রাস্তায় দুর্ভোগে সাধারণ মানুষ

সাতক্ষীরায় ২৫২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত র‍্যাবের হাতে আটক

সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন

শ্যামনগর উপজেলায় বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠন

নিজের মাথায় গুলি করলেন পুলিশ সদস্য

ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা

কলমদার মাদ্রাসায় অনিয়মের অভিযোগে এলাকায় উত্তেজনা

গুরুদাসপুরে চাকরির প্রলোভনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

শিশু নিশাত হত্যা” প্রধান আসামি ইসহাক গ্রেপ্তার, নেপথ্যের রহস্য উদঘাটনে জোর তদন্ত

শ্রীপুরে ২ দফায় মাদ্রাসা ছাত্রী অপহরণ-ভিকটিম উদ্ধার, গ্রেফতার ৭

১০

শ্যামনগরে পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি

১১

অন্ধকার হাসপাতাল, ধুঁকছে হামে আক্রান্ত শিশুরা: গোপালগঞ্জের এই আর্তনাদ থামাবে কে?

১২

সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

১৪

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে বিএনপি নেতাকর্মীরা

১৫

নরসিংদী সহ দেশজুড়ে লোডশেডিংয়ে জনজীবন দূর্বিষহ, সব স্তরে ভোগান্তি

১৬

নিজের বিয়ে ঠেকাতে থানায় আশ্রয় নিল এসএসসি পরীক্ষার্থী

১৭

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

১৮

পলাশবাড়ীতে ‘সনাতনী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মান কাজের শুভ উদ্বোধন; স্বাস্থ্যসেবায় আশার নতুন আলো

১৯

জনগণের দ্বারে দ্বারে ছুটে চলছেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী

২০
১৮ এপ্রিল ২০২৬

জনগণের দ্বারে দ্বারে ছুটে চলছেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী

www.amaderbashundhara.com|
Amaderbasundara