নিউজ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পলাশবাড়ীতে ‘সনাতনী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মান কাজের শুভ উদ্বোধন; স্বাস্থ্যসেবায় আশার নতুন আলো

মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের বৃন্দাবনপাড়া (মধ্যরামচন্দ্রপুর) এলাকায় নির্মাণাধীন ‘সনাতনী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল’ ঘিরে জেগে উঠেছে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা। আধুনিক চিকিৎসা ও চিকিৎসা শিক্ষার সমন্বয়ে গড়ে উঠতে যাওয়া এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই এলাকাবাসীর মনে আশার আলো ছড়িয়ে দিয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হাসপাতালটির ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়।
শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনী দাসের সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. নজরুল ইসলাম লেবু মাওলানা।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “এই মেডিকেল কলেজ ও হাসপাতালটি শুধু একটি স্থাপনা নয়, এটি এ অঞ্চলের মানুষের বহুদিনের স্বপ্নপূরণের প্রতীক। এটি চালু হলে পলাশবাড়ীসহ আশপাশের মানুষ ঘরের কাছেই আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে। পাশাপাশি চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও এটি নতুন দিগন্ত উন্মোচন করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম খান, জামায়াত নেতা তাজুল ইসলাম মিলনসহ বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব।
এই মহতী উদ্যোগের স্বপ্নদ্রষ্টা এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবু তাঁর আবেগঘন বক্তব্যে বলেন, “মানুষের কল্যাণে কিছু করার স্বপ্ন থেকেই এই মেডিকেল কলেজ ও হাসপাতালের যাত্রা শুরু। আমরা এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ সম্মানজনক ও উন্নত চিকিৎসাসেবা পাবে। আজকের এই ছাদ ঢালাই সেই স্বপ্ন বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
স্থানীয় এলাকাবাসীর মধ্যেও এ উদ্যোগ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন, এই প্রতিষ্ঠান চালু হলে শুধু স্বাস্থ্যসেবাই নয়, এলাকার আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় তরুণদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে।
অনুষ্ঠান শেষে দোয়া ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দিনব্যাপী এই আয়োজনের।
এভাবেই এক টুকরো স্বপ্ন, একখণ্ড মানবিক উদ্যোগ ধীরে ধীরে রূপ নিচ্ছে বাস্তবে—যা একদিন পলাশবাড়ীসহ পুরো অঞ্চলের স্বাস্থ্যসেবার চিত্র বদলে দিতে পারে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের সংকট, বাইকারদের দুর্দিন: খরচের চাপ ও রাস্তায় দুর্ভোগে সাধারণ মানুষ

সাতক্ষীরায় ২৫২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত র‍্যাবের হাতে আটক

সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন

শ্যামনগর উপজেলায় বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠন

নিজের মাথায় গুলি করলেন পুলিশ সদস্য

ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা

কলমদার মাদ্রাসায় অনিয়মের অভিযোগে এলাকায় উত্তেজনা

গুরুদাসপুরে চাকরির প্রলোভনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

শিশু নিশাত হত্যা” প্রধান আসামি ইসহাক গ্রেপ্তার, নেপথ্যের রহস্য উদঘাটনে জোর তদন্ত

শ্রীপুরে ২ দফায় মাদ্রাসা ছাত্রী অপহরণ-ভিকটিম উদ্ধার, গ্রেফতার ৭

১০

শ্যামনগরে পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি

১১

অন্ধকার হাসপাতাল, ধুঁকছে হামে আক্রান্ত শিশুরা: গোপালগঞ্জের এই আর্তনাদ থামাবে কে?

১২

সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

১৪

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে বিএনপি নেতাকর্মীরা

১৫

নরসিংদী সহ দেশজুড়ে লোডশেডিংয়ে জনজীবন দূর্বিষহ, সব স্তরে ভোগান্তি

১৬

নিজের বিয়ে ঠেকাতে থানায় আশ্রয় নিল এসএসসি পরীক্ষার্থী

১৭

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

১৮

পলাশবাড়ীতে ‘সনাতনী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মান কাজের শুভ উদ্বোধন; স্বাস্থ্যসেবায় আশার নতুন আলো

১৯

জনগণের দ্বারে দ্বারে ছুটে চলছেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী

২০
১৮ এপ্রিল ২০২৬

পলাশবাড়ীতে ‘সনাতনী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মান কাজের শুভ উদ্বোধন; স্বাস্থ্যসেবায় আশার নতুন আলো

www.amaderbashundhara.com|
Amaderbasundara