নিউজ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি

মোঃ আবু মুছা সরদার শ্যামনগর, (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত শ্যামনগর ফিলিং স্টেশন–এ পাম্প মালিককে হত্যার হুমকি এবং তেলবাহী গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফিলিং স্টেশনটির মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) শ্যামনগর ফিলিং স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ম্যানেজার বিল্লাল হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিল্লাল হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শ্যামনগর ফিলিং স্টেশন থেকে প্রতিদিন এনজিও কর্মী, শিক্ষক, সাংবাদিক, সাধারণ মানুষসহ সব শ্রেণি-পেশার গ্রাহকদের নিয়ম মেনে সুষ্ঠুভাবে জ্বালানি তেল সরবরাহ করে আসছি। কিন্তু সম্প্রতি একটি প্রভাবশালী মহল ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।”
তিনি জানান, শনিবার উপজেলা প্রশাসন শুধুমাত্র নূরনগর ইউনিয়নের জন্য জ্বালানি তেল সরবরাহের বরাদ্দ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। তবে নির্দেশনা উপেক্ষা করে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক মোটরসাইকেল ফিলিং স্টেশনে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমিত আকারে কিছু যানবাহনে তেল সরবরাহ করা হলে একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়, এ সময় শহিদুর নবী বাবু নামের এক ব্যক্তি তার অনুসারীদের নিয়ে ফিলিং স্টেশনে প্রবেশ করে বিশৃঙ্খলা শুরু করেন। তিনি মৌতলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং স্থানীয় একটি রাজনৈতিক পরিবারের আত্মীয় বলে দাবি করা হয়।
বিল্লাল হোসেন বলেন, “একপর্যায়ে তারা পাম্পের মালিককে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদেরও ভয়ভীতি দেখানো হয়। এমনকি মৌতলা এলাকার ওপর দিয়ে কোনো তেলবাহী গাড়ি চলাচল করলে সেটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।”
এই ঘটনার পর থেকে ফিলিং স্টেশনটির মালিক ও কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। যেকোনো সময় বড় ধরনের নাশকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত না হলে অনির্দিষ্টকালের জন্য শ্যামনগর ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত শহিদুর নবী বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
শ্যামনগর উপজেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/691" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোরের চেতনার লোগো ব্যবহার করে ব্যঙ্গাত্মক পোস্ট, সম্পাদক বাদী হয়ে থানায় অভিযোগ

১

ঝিনাইদহে অবৈধ ভেটেরিনারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

২

অন্ধ্র উপকূলে আঘাত হেনে অর্ণব, বাংলাদেশের ৮ জেলায় আজ দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা

৩

এইচএসসি রেজাল্ট ২০২৬: ২৯ অক্টোবর থেকে বদলে ৩১ অক্টোবর ফল প্রকাশ

৪

টোকিওতে তারেক–তাকাইচি আলোচনা: জাপানি পুঁজিকে ঢাকায় আসার আমন্ত্রণ

৫

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

৬

মাদক মামলার আসামি, কে এই রবিউল ইসলাম ওরফে মিঠু মুন্সি?

৭

নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে ফেনী সদর যুবদলের নিজাম পাটোয়ারী ও শাহাদাতকে অব্যাহতি

৮

সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচি

৯

অবিচার ছাপিয়ে সত্যের জয়: বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

১০

এসএসপি নেতা আবদুল মান্নানের বোনজামাই মোছুদের রহমানের ইন্তেকাল, সভাপতি-সম্পাদকের শোক

১১

ডিবি পুলিশের অভিযান : লৌহজংয়ে মালিরঅংক থেকে হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার

১২

৪২৩ জনের কারাগারে ২১৬৪ বন্দী ধারণক্ষমতার পাঁচ গুণ, কারাগারে চরম চাপ

১৩

একদিকে রাড্ডা অন্যদিকে সমবায় সমিতি মাঝখানে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন থমথমে অবস্থা মিরপুরে বিএনপির রাজনীতি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কেন নীরব দায়ভার কার?

১৪

ওসি জাহাঙ্গীর আলমের বিদায়ে শাহআলী এলাকাবাসীর উদ্বেগ: নেপথ্যে কি চাঁদাবাজ ও মাদকচক্রের ষড়যন্ত্র!

১৫

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

১৬

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

১৭

কেউ বলে মামলাবাজ কেউ বলে প্রতারক কে এই মিরপুরের হান্নান?

১৮

ঝিনাইদহে ব্যবসায়ীকে চাঁদা ও জমি দখলের হুমকির অভিযোগ

১৯

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

২০

শ্যামনগরে পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি

18 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com