নিউজ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

0-0x0-0-0-{}-0-0#bokehtype:0#;illum:2 scene:0 humanIn:0;

‎​আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর): ‎গাজীপুরের শ্রীপুরে আদালতের স্থিতাবস্থা অমান্য করে এক প্রবাসীর জমি জবরদখল ও দোকানঘর নির্মাণের চেষ্টার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়েছে শ্রীপুর থানা পুলিশ। আজ (শনিবার) সংবাদকর্মীদের উপস্থিতিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
‎‎​জানা যায়, উপজেলার গোসিংগা মৌজার ৭৯ শতাংশ জমি নিয়ে প্রবাসী শরীফ খানের চাচা বোরহান উদ্দিনের সাথে স্থানীয় সাদেক কাজী গংদের বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে স্থিতাবস্থা জারি থাকলেও বিবাদী পক্ষ তা অমান্য করে স্থাপনা নির্মাণ শুরু করে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আজ সক্রিয় ভূমিকা পালন করে।
‎‎​ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান কাজ বন্ধ রাখার কঠোর নির্দেশ প্রদান করেন। তিনি উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং আগামী ২ দিনের মধ্যে সরকারি সার্ভেয়ার (আমিন) দিয়ে জায়গাটি সঠিকভাবে মেপে সীমানা নির্ধারণ পূর্বক স্থায়ী সমাধানের নির্দেশ দেন।
‎‎​এসআই কামরুজ্জামান জানান, “আদালতের নির্দেশ অমান্য করে কোনো পক্ষই যেন আইন নিজের হাতে তুলে না নিতে পারে, সেজন্য কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে মাপজোকের মাধ্যমে বিষয়টি সমাধানের প্রক্রিয়া শুরু হবে।”
‎‎​ভুক্তভোগী বোরহান উদ্দিন পুলিশের এই হস্তক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। তবে বিবাদী পক্ষ এ বিষয়ে সংবাদকর্মীদের কাছে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://amaderbashundhara.com/archives/682" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোরের চেতনার লোগো ব্যবহার করে ব্যঙ্গাত্মক পোস্ট, সম্পাদক বাদী হয়ে থানায় অভিযোগ

১

ঝিনাইদহে অবৈধ ভেটেরিনারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

২

অন্ধ্র উপকূলে আঘাত হেনে অর্ণব, বাংলাদেশের ৮ জেলায় আজ দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা

৩

এইচএসসি রেজাল্ট ২০২৬: ২৯ অক্টোবর থেকে বদলে ৩১ অক্টোবর ফল প্রকাশ

৪

টোকিওতে তারেক–তাকাইচি আলোচনা: জাপানি পুঁজিকে ঢাকায় আসার আমন্ত্রণ

৫

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

৬

মাদক মামলার আসামি, কে এই রবিউল ইসলাম ওরফে মিঠু মুন্সি?

৭

নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে ফেনী সদর যুবদলের নিজাম পাটোয়ারী ও শাহাদাতকে অব্যাহতি

৮

সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচি

৯

অবিচার ছাপিয়ে সত্যের জয়: বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

১০

এসএসপি নেতা আবদুল মান্নানের বোনজামাই মোছুদের রহমানের ইন্তেকাল, সভাপতি-সম্পাদকের শোক

১১

ডিবি পুলিশের অভিযান : লৌহজংয়ে মালিরঅংক থেকে হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার

১২

৪২৩ জনের কারাগারে ২১৬৪ বন্দী ধারণক্ষমতার পাঁচ গুণ, কারাগারে চরম চাপ

১৩

একদিকে রাড্ডা অন্যদিকে সমবায় সমিতি মাঝখানে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন থমথমে অবস্থা মিরপুরে বিএনপির রাজনীতি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কেন নীরব দায়ভার কার?

১৪

ওসি জাহাঙ্গীর আলমের বিদায়ে শাহআলী এলাকাবাসীর উদ্বেগ: নেপথ্যে কি চাঁদাবাজ ও মাদকচক্রের ষড়যন্ত্র!

১৫

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

১৬

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

১৭

কেউ বলে মামলাবাজ কেউ বলে প্রতারক কে এই মিরপুরের হান্নান?

১৮

ঝিনাইদহে ব্যবসায়ীকে চাঁদা ও জমি দখলের হুমকির অভিযোগ

১৯

ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার

২০

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

18 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Amaderbasundara
www.amaderbashundhara.com