নিউজ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুরুদাসপুরে চাকরির প্রলোভনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

আয়নাল হক,নাটোর প্রতিনিধি: বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক পিতা-পুত্রের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন- গুরুদাসপুরের ঝাউপাড়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল গণি মিয়া ও তার পুত্র বাংলাদেশ ব্যাংকের কথিত এডি আব্দুল মোনায়েম।
শনিবার দুুপুরে স্থানীয় চলনবিল প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভুক্তভোগী উপজেলার বিয়াঘাট গ্রামের নাজিম উদ্দিন, শিক্ষক (অব.) আব্দুর রশিদ, বাহারুল ইসলাম ও মসজিদের ইমাম মাওলানা ইউনুস আলী।
ভুক্তভোগী নাজিম বলেন- ‘২০২৪ সালে তাকে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (এডি) পদে চাকরি দেয়ার নাম করে ৩০ লক্ষ টাকা নেন মোনায়েম। প্রদেয় টাকার পরিবর্র্তে চেক দেন তার পিতা গণি মিয়া (হিসাব নং ৪৯০৬০০২০৩২৬২৮)। ২০২৬ সালের ১২ মার্চে দেয়া ওই চেক ব্যাংকে ডিজঅনার হয়।’
এদিকে চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার মাও. ইউনুস আলীকেও ইসলামিক ফাউন্ডেশনে ফিল্ড অফিসার পদে চাকরি দেয়ার কথা বলে ১ লক্ষ টাকা হাতিয়ে নেন পিতা-পুত্র। চাঁচকৈড় বাজারের কাজী আব্দুল্লাহকে ব্যাংক থেকে বড় অংকের লোন পাইয়ে দেয়ার কথা বলেও ৯৭ হাজার টাকা হাতিয়ে নেন তারা।
অভিযোগে আরো জানা যায়, উপজেলার শিকারপুুর বাহাদুরপাড়া গ্রামের মাওলানা আব্দুল বারী ছেলে বাহারল ইসলামের কাছ থেকে ৫ লাখ ৬০ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়া হয়। বাহারুলকে ইসলামী ব্যাংকের ক্যাশ অফিসার পদে চাকরি দেয়ার কথা ছিল। প্রতারক গণি তার বন্ধু আব্দুর রশিদকেও ছাড়েননি। ১৬ বছর আগে জমি রেজিষ্ট্রির সময় বিপদে পড়ে ৭৫ হাজার টাকা ধার নেন গণি। সেই টাকা আজও দেননি। এভাবে প্রতারণা করে পিতা-পুত্র অনেকের বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন।
চাঁচকৈড় বাজারের মুুদি দোকানী মিঠু প্রামাণিক বলেন- ‘মাদ্রাসার সুপার ও তার ছেলে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পরিচয় দিয়ে আমাকে লোন দিতে চান। এ ব্যাপারে ৭ হাজার টাকা নেন। এরপর তারা ধরা ছোয়ার বাইরে।’
অভিযুক্ত মোনায়েম জানান, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। চেকের বিষয়টি মাদ্রাসার সমিতি সংক্রান্ত। মিথ্যে সংবাদ সম্মেলন করে আমাদের ভাবমুর্তি নষ্ট করা হচ্ছে।
গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন, ‘পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের সংকট, বাইকারদের দুর্দিন: খরচের চাপ ও রাস্তায় দুর্ভোগে সাধারণ মানুষ

সাতক্ষীরায় ২৫২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত র‍্যাবের হাতে আটক

সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন

শ্যামনগর উপজেলায় বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠন

নিজের মাথায় গুলি করলেন পুলিশ সদস্য

ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা

কলমদার মাদ্রাসায় অনিয়মের অভিযোগে এলাকায় উত্তেজনা

গুরুদাসপুরে চাকরির প্রলোভনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

শিশু নিশাত হত্যা” প্রধান আসামি ইসহাক গ্রেপ্তার, নেপথ্যের রহস্য উদঘাটনে জোর তদন্ত

শ্রীপুরে ২ দফায় মাদ্রাসা ছাত্রী অপহরণ-ভিকটিম উদ্ধার, গ্রেফতার ৭

১০

শ্যামনগরে পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি

১১

অন্ধকার হাসপাতাল, ধুঁকছে হামে আক্রান্ত শিশুরা: গোপালগঞ্জের এই আর্তনাদ থামাবে কে?

১২

সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

১৪

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে বিএনপি নেতাকর্মীরা

১৫

নরসিংদী সহ দেশজুড়ে লোডশেডিংয়ে জনজীবন দূর্বিষহ, সব স্তরে ভোগান্তি

১৬

নিজের বিয়ে ঠেকাতে থানায় আশ্রয় নিল এসএসসি পরীক্ষার্থী

১৭

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

১৮

পলাশবাড়ীতে ‘সনাতনী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মান কাজের শুভ উদ্বোধন; স্বাস্থ্যসেবায় আশার নতুন আলো

১৯

জনগণের দ্বারে দ্বারে ছুটে চলছেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী

২০
১৮ এপ্রিল ২০২৬

গুরুদাসপুরে চাকরির প্রলোভনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

www.amaderbashundhara.com|
Amaderbasundara