নিউজ ডেস্ক
৭ এপ্রিল ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বার্নাব্যুতে আজ বায়ার্নের মুখোমুখি সবচেয়ে ‘কঠিন প্রতিপক্ষ’ রিয়াল

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হ্যারি কেইনের ফিটনেস নিয়ে শেষ সিদ্ধান্ত ম্যাচের দিনই নেওয়া হবে বলে জানিয়েছেন বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানি।
মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল।
এর আগে গোড়ালির চোটে শনিবার ফ্রাইবুর্গের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি ইংল্যান্ডের এই স্ট্রাইকার। তবে রিয়ালের বিপক্ষে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী জার্মান ক্লাবটি।
সোমবার দলের সঙ্গে অনুশীলনে অংশ নেন কেইন। এরপর ম্যাচের আগের দিন স্পেনের রাজধানী মাদ্রিদের উদ্দেশ্যে রওয়ানা দেয় বায়ার্ন।
সংবাদ সম্মেলনে কোম্পানি বলেন, ‘আজ সে দ্বিতীয়বার অনুশীলন করেছে। খেলতে না পারলেও সে ট্রেনিংয়ের মধ্যে ছিল, তাই আমি মনে করি না তার ছন্দ নষ্ট হয়েছে।
তিনি আরও বলেন, ‘আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব তথ্য হাতে পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সে আমাদের দলের অংশ এবং এটা আমাদের জন্য ইতিবাচক।’
চলতি মৌসুমে বুন্দেসলিগার শীর্ষে থাকা বায়ার্নের হয়ে ৪০ ম্যাচে ৪৮ গোল করেছেন কেইন। ম্যাচটির গুরুত্ব প্রসঙ্গে কোম্পানি বলেন, ‘আমিসহ ক্লাবের সবাই, বিশেষ করে হ্যারি কেইন, জানে এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ।’
তিনি যোগ করেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াটাই সঠিক পদ্ধতি। একবার সিদ্ধান্ত হয়ে গেলে তখন আর কোনো দ্বিধা থাকে না, তখন লক্ষ্য থাকে শুধু ভালো খেলা ও জয় পাওয়া।’
রিয়াল মাদ্রিদের মাঠে খেলাকে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কঠিন অ্যাওয়ে ম্যাচ হিসেবেও উল্লেখ করেন কোম্পানি।
তিনি বলেন, ‘এই ম্যাচে কৌশল গুরুত্বপূর্ণ, তবে শেষ পর্যন্ত ছোট ছোট বিষয়ই পার্থক্য গড়ে দেয়। কারণ দুই দলের একাদশেই বিশ্বমানের খেলোয়াড় রয়েছে।’
রিয়ালের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি নিতে হবে রিয়ালের সেরা সংস্করণকে সামনে রেখে..যেমনটা তারা ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলেছে। সেই রিয়াল এখনও ইউরোপের অন্যতম সেরা দল।’
চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে সাম্প্রতিক ইতিহাসও বায়ার্নের বিপক্ষে। শেষ চারবারের মুখোমুখিতে প্রতিবারই জার্মান দলটিকে বিদায় করেছে স্প্যানিশ জায়ান্টরা। সর্বশেষ ২০২৪ সেমিফাইনালে বার্নাব্যুতে শেষ মুহূর্তের দুই গোলে বায়ার্নকে হারিয়েছিল রিয়াল।
গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলানের কাছে বিদায় নিয়েছিল বায়ার্ন। কোম্পানির মতে, সে সময় ইনজুরির কারণে দল দুর্বল ছিল।
তিনি বলেন, ‘ইন্টারের বিপক্ষে ম্যাচে আমাদের অনেক খেলোয়াড় ছিল না। কিন্তু আজ যাদের নিয়ে আমরা মাদ্রিদে যাচ্ছি, তাতে আমি মনে করি আমরা ভালো অবস্থানে আছি।’
তবে জয় নিশ্চিত নয় বলেও সতর্ক কোম্পানি, ‘এটা মানে নয় যে আমরা জিতবই। হয়তো ভিন্ন কিছু শিখতে হবে। তবে আমাদের সেরা খেলোয়াড়রা আছে, তাই আমাদের বিশ্বাস রাখতে হবে এবং জয়ের জন্য সর্বোচ্চটা দিতে হবে।’

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. জিয়াউদ্দিন হায়দারের দূরদর্শী নেতৃত্বে বদলে যাচ্ছে ঝালকাঠি ও বরিশাল

সাবেক মন্ত্রীর এপিএস হিল্টন চক্রের নিয়ন্ত্রণে চলছে টেন্ডার বাণিজ্য, অভিযোগ ঠিকাদারদের

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

ফুলের শুভেচ্ছায় সিক্ত এসএসপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এর নতুন পরিচালনা কমিটি অনুমোদন

দেশে ফিরছেন জাতীয় দৈনিক আমাদের বসুন্ধরা’র মালদ্বীপ প্রতিনিধি মো. আবু জাহের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে শ্রীপুরে বিএনপির নেতাকর্মীদের ঢল

আবাসন খাতের সংকটে নতুন আশার আলো ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট

মালদ্বীপ মালেতে এক অভিজাত খাবার হোটেল বিরানি মহলের যাত্রা শুরু আজ থেকে

সৌর বিদ্যুতে বদলে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ

১০

ঝালকাঠি পৌর এলাকার ৯ টি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন করা হবে -বললেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন

১১

বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যকর বার্ধক্য নিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরলেন ড. জিয়াউদ্দিন হায়দার

১২

দিনাজপুরে চক্ষু হাসপাতালে দালালদের খপ্পরে দিশেহারা রুগি

১৩

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সচেতনতামূলক র‌্যালী

১৪

নড়াইলে জামিনে মুক্ত হয়েই ভুক্তভোগী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

১৫

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৬

ঢাকার মুগদার মান্ডা লাশের সাত টুকরা উদ্ধার

১৭

“স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের কর্মিদের পছন্দের তালিকায় নজরুল ইসলাম এগিয়ে”

১৮

এসএসপি নির্বাচন সম্পন্ন: সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু আবিদ

১৯

শ্রীপুরে মধ্যরাতে ঘর ছেড়েছিলেন কবির হোসেন, সকালে মিলল গাছের ডালে ঝুলন্ত মরদেহ

২০
০৭ এপ্রিল ২০২৬

বার্নাব্যুতে আজ বায়ার্নের মুখোমুখি সবচেয়ে ‘কঠিন প্রতিপক্ষ’ রিয়াল

www.amaderbashundhara.com|
Amaderbasundara