নিউজ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এস এম রবিউল ইসলাম ,সাতক্ষীরা : সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইন প্রনয়নে সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসতেনতা সৃষ্টি প্রকল্প লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগ, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রানালয় এর আয়োজনে শনিবার সকাল ১০টায় জেলা প্রশসক সম্মেলন কক্ষে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন, আইন প্রনয়নে সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসতেনতা সৃষ্টি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্নসচিব) জিএম আতিকুর রহমান জামালী।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্পটির উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোঃ রাজীব হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্নসচিব মুহঃ জাকির হোসেন, যুগ্নসচিব মোঃ মাহবুবুর রহমান, উপ-সচিব ড. খালেদা পারভিন, উপ-সচিব মোহাম্মদ আব্দুল হালিম, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিথুন সরকার প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, আইনের মাধ্যমে উন্নয়ন এবং জনগণের মৌলিক চাহিদা পূরনকল্পে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এসডিজি এর টার্গেট ১৬.ই (১৬পয়েন্ট বি) এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রানালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক আইন প্রনয়নে সক্ষমতা বৃদ্ধি ও আইন বিষয়ে জনসতেনতা সৃষ্টি শীর্ষক প্রকল্প গ্রহন করা হয়েছে। প্রকল্পটির উল্লেখযোগ্য উদ্দেশ্য হচ্ছে, মানসম্মত ও বিশ্বমানের আইন প্রণয়নের লক্ষ্যে দক্ষ লেজিসলেটিভ কর্মকর্তা গড়ে তোলা, বিদ্যমান অধস্তন আইনসমুহ কোডিফিকেশন ও হালনাগাদ করে কোড আকারে প্রকাশ ও তা ওয়েবসাইটে আপলোডের মাধ্যমে জনগণের নিকট সহজলভ্যকরণ, “লজ অব বাংলাদেশ ” ওয়েবসাইটটিকে আরও বৃহাদাকারে ও নতুনভাবে প্রস্তুত, সংরক্ষন ও পরিচালনা, লরাইব্রেরি/ই-লাইব্রেরী স্থাপন, আইন প্রণয়ন পদ্ধতি এবং আইনের গ্রামারসমৃদ্ধ লেজিসলেটিভ ডেস্কবুক বাংলাভাষায় প্রণয়ন, প্রশিক্ষনের মাধ্যমে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং অন্যান্য মন্ত্রানালয় ও বিভাগে কর্মরত কর্মকর্তাদের আইন প্রণয়নের সাথে সংশ্লিষ্ট বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, নির্বাচিত বাংলা আইন সমুহ ইংরেজিতে এবং ইংরেজি আইন সমুহ বাংলায় অনুবাদ করা এবং আইনি অধিকার সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি।

 

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের সংকট, বাইকারদের দুর্দিন: খরচের চাপ ও রাস্তায় দুর্ভোগে সাধারণ মানুষ

সাতক্ষীরায় ২৫২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত র‍্যাবের হাতে আটক

সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন

শ্যামনগর উপজেলায় বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠন

নিজের মাথায় গুলি করলেন পুলিশ সদস্য

ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা

কলমদার মাদ্রাসায় অনিয়মের অভিযোগে এলাকায় উত্তেজনা

গুরুদাসপুরে চাকরির প্রলোভনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

শিশু নিশাত হত্যা” প্রধান আসামি ইসহাক গ্রেপ্তার, নেপথ্যের রহস্য উদঘাটনে জোর তদন্ত

শ্রীপুরে ২ দফায় মাদ্রাসা ছাত্রী অপহরণ-ভিকটিম উদ্ধার, গ্রেফতার ৭

১০

শ্যামনগরে পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি

১১

অন্ধকার হাসপাতাল, ধুঁকছে হামে আক্রান্ত শিশুরা: গোপালগঞ্জের এই আর্তনাদ থামাবে কে?

১২

সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

১৪

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে বিএনপি নেতাকর্মীরা

১৫

নরসিংদী সহ দেশজুড়ে লোডশেডিংয়ে জনজীবন দূর্বিষহ, সব স্তরে ভোগান্তি

১৬

নিজের বিয়ে ঠেকাতে থানায় আশ্রয় নিল এসএসসি পরীক্ষার্থী

১৭

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

১৮

পলাশবাড়ীতে ‘সনাতনী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মান কাজের শুভ উদ্বোধন; স্বাস্থ্যসেবায় আশার নতুন আলো

১৯

জনগণের দ্বারে দ্বারে ছুটে চলছেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী

২০
১৮ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

www.amaderbashundhara.com|
Amaderbasundara