নিউজ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি

মোঃ আবু মুছা সরদার শ্যামনগর, (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত শ্যামনগর ফিলিং স্টেশন–এ পাম্প মালিককে হত্যার হুমকি এবং তেলবাহী গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফিলিং স্টেশনটির মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) শ্যামনগর ফিলিং স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ম্যানেজার বিল্লাল হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিল্লাল হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শ্যামনগর ফিলিং স্টেশন থেকে প্রতিদিন এনজিও কর্মী, শিক্ষক, সাংবাদিক, সাধারণ মানুষসহ সব শ্রেণি-পেশার গ্রাহকদের নিয়ম মেনে সুষ্ঠুভাবে জ্বালানি তেল সরবরাহ করে আসছি। কিন্তু সম্প্রতি একটি প্রভাবশালী মহল ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।”
তিনি জানান, শনিবার উপজেলা প্রশাসন শুধুমাত্র নূরনগর ইউনিয়নের জন্য জ্বালানি তেল সরবরাহের বরাদ্দ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। তবে নির্দেশনা উপেক্ষা করে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক মোটরসাইকেল ফিলিং স্টেশনে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমিত আকারে কিছু যানবাহনে তেল সরবরাহ করা হলে একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়, এ সময় শহিদুর নবী বাবু নামের এক ব্যক্তি তার অনুসারীদের নিয়ে ফিলিং স্টেশনে প্রবেশ করে বিশৃঙ্খলা শুরু করেন। তিনি মৌতলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং স্থানীয় একটি রাজনৈতিক পরিবারের আত্মীয় বলে দাবি করা হয়।
বিল্লাল হোসেন বলেন, “একপর্যায়ে তারা পাম্পের মালিককে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদেরও ভয়ভীতি দেখানো হয়। এমনকি মৌতলা এলাকার ওপর দিয়ে কোনো তেলবাহী গাড়ি চলাচল করলে সেটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।”
এই ঘটনার পর থেকে ফিলিং স্টেশনটির মালিক ও কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। যেকোনো সময় বড় ধরনের নাশকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত না হলে অনির্দিষ্টকালের জন্য শ্যামনগর ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত শহিদুর নবী বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
শ্যামনগর উপজেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের সংকট, বাইকারদের দুর্দিন: খরচের চাপ ও রাস্তায় দুর্ভোগে সাধারণ মানুষ

সাতক্ষীরায় ২৫২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত র‍্যাবের হাতে আটক

সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন

শ্যামনগর উপজেলায় বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠন

নিজের মাথায় গুলি করলেন পুলিশ সদস্য

ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা

কলমদার মাদ্রাসায় অনিয়মের অভিযোগে এলাকায় উত্তেজনা

গুরুদাসপুরে চাকরির প্রলোভনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

শিশু নিশাত হত্যা” প্রধান আসামি ইসহাক গ্রেপ্তার, নেপথ্যের রহস্য উদঘাটনে জোর তদন্ত

শ্রীপুরে ২ দফায় মাদ্রাসা ছাত্রী অপহরণ-ভিকটিম উদ্ধার, গ্রেফতার ৭

১০

শ্যামনগরে পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি

১১

অন্ধকার হাসপাতাল, ধুঁকছে হামে আক্রান্ত শিশুরা: গোপালগঞ্জের এই আর্তনাদ থামাবে কে?

১২

সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

১৪

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে বিএনপি নেতাকর্মীরা

১৫

নরসিংদী সহ দেশজুড়ে লোডশেডিংয়ে জনজীবন দূর্বিষহ, সব স্তরে ভোগান্তি

১৬

নিজের বিয়ে ঠেকাতে থানায় আশ্রয় নিল এসএসসি পরীক্ষার্থী

১৭

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

১৮

পলাশবাড়ীতে ‘সনাতনী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মান কাজের শুভ উদ্বোধন; স্বাস্থ্যসেবায় আশার নতুন আলো

১৯

জনগণের দ্বারে দ্বারে ছুটে চলছেন পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী

২০
১৮ এপ্রিল ২০২৬

শ্যামনগরে পাম্প মালিককে হত্যা ও তেলবাহী গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি

www.amaderbashundhara.com|
Amaderbasundara