নিউজ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তামাক চাষে হতাশ কিশোরগঞ্জের চাষীরা, ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ

মোঃ খোকন মিয়া কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের তামাক চাষীরা চরম হতাশার মধ্যে দিন পার করছেন। চলতি মৌসুমে তামাক উৎপাদন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
স্থানীয় চাষীরা জানান, বড় তামাক কোম্পানি আকিজ গ্রুপ থেকে কার্ড দেওয়া হলেও বাস্তবে তামাক ক্রয়ের কার্যক্রম সন্তোষজনক নয়। এতে করে অনেক চাষীর ঘরে এখনও বিপুল পরিমাণ তামাক মজুদ পড়ে আছে।
তামাক চাষী মোঃ সেলিম মিয়া বলেন, “আমরা অনেক কষ্ট করে তামাক চাষ করেছি। কিন্তু এখনো কোম্পানির লোক আসেনি। ঘরে তামাক জমে আছে, বিক্রি করতে পারছি না। ন্যায্য দামও মিলছে না।”
আরেক চাষী জানান, তামাক চাষে উৎপাদন খরচ বেড়ে গেছে, কিন্তু সেই অনুযায়ী বাজারমূল্য না থাকায় লোকসানের মুখে পড়তে হচ্ছে। এতে করে অনেকেই আগামী মৌসুমে তামাক চাষ থেকে সরে যাওয়ার চিন্তা করছেন।
চাষীদের দাবি, দ্রুত তামাক ক্রয়ের উদ্যোগ নেওয়া এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং চাষীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রংপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছায় জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে সম্মাননা

পিরোজপুরে ডাকাতির চেষ্টা; বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১, আহত ২

সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন, সম্মাননা ক্রেস্ট প্রদান

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

জ্বালানির চড়া মূল্য: জনজীবনে কি তবে এক মহাদুর্যোগের হাতছানি?

গোবিন্দগঞ্জে ডিজেলের অনুমোদন নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কৃষকদের ভোগান্তি

রংপুর মহানগর ও জেলায় ৩ লক্ষ ৩৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে

১০

তামাক চাষে হতাশ কিশোরগঞ্জের চাষীরা, ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ

১১

গঙ্গাচড়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১২

মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার, ২ বছরের কারাদণ্ড

১৩

গোবিন্দগঞ্জে শালমারা ইউনিয়নে মাননীয় আইনমন্ত্রীর আকস্মিক সফর, উদ্বেলিত এলাকাবাসী

১৪

তথ্য ও সম্প্রচার খাতে আলোর দিশারি সচিব বেগম মাহবুবা ফারজানা

১৫

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান পীরজাদা এস. এম. রুহুল আমীন

১৬

জ্বালানি তেলের সংকট, বাইকারদের দুর্দিন: খরচের চাপ ও রাস্তায় দুর্ভোগে সাধারণ মানুষ

১৭

সাতক্ষীরায় ২৫২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট ইয়াসিন আরাফাত র‍্যাবের হাতে আটক

১৮

সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন

১৯

শ্যামনগর উপজেলায় বিজ্ঞান প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠন

২০
১৯ এপ্রিল ২০২৬

তামাক চাষে হতাশ কিশোরগঞ্জের চাষীরা, ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ

www.amaderbashundhara.com|
Amaderbasundara