নিউজ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন, সম্মাননা ক্রেস্ট প্রদান

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর : পিরোজপুরের জিয়ানগর উপজেলা শাখা সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজার মশিউর রহমান গাজীর কর্মদক্ষতায় বিশেষ কৃতিত্ব অর্জন করায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের আয়োজনে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘বার্ষিক সম্মেলন ২০২৬’-এর অনুষ্ঠানে সমগ্র বাংলাদেশের মধ্য হতে শ্রেষ্ঠ শাখা প্রধান হিসেবে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তিনি সোনালী ব্যাংকের এমডি ও সিইও জনাব শওকত আলী খানের কাছ থেকে এ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
জানা যায়, জনাব মশিউর রহমান গাজী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে ২০১৯ সালের ৫ এপ্রিল সোনালী ব্যাংক পিএলসি জিয়ানগর শাখায় সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি অত্র শাখা থেকে বদলি হয়ে পিরোজপুর শাখা ও প্রিন্সিপাল অফিসে দায়িত্ব পালন শেষে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে পুনরায় জিয়ানগর উপজেলা শাখায় ম্যানেজার হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি অত্র শাখায় ঋণ বিতরণ, বকেয়া ঋণ আদায়, রেমিট্যান্স সংগ্রহ, ফরেন আমানত সংগ্রহসহ ১৬টি সূচকে শতভাগ সাফল্য অর্জন এবং ব্যাংকিং সেক্টরের সার্বিক কর্মকাণ্ডে অভাবনীয় সাফল্য অর্জন করেন।
ব্যাংকের বার্ষিক লক্ষ্যমাত্রা ২০২৫ অর্জনের নিমিত্তে ৯০ দিনের বিশেষ কর্মসূচিতে সকল শাখার সম্মতিতে শ্রেষ্ঠ শাখা প্রদান ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি জিয়ানগর উপজেলার ৫ নং চণ্ডীপুর ইউনিয়নের চরবলেশ্বর ওয়ার্ডের মৃত আব্দুস সোবাহান গাজীর কনিষ্ঠ পুত্র। তার এই অর্জনে সোনালী ব্যাংক পরিবার তথা জিয়ানগর উপজেলা বাসী আনন্দিত।
এ ব্যাপারে শ্রেষ্ঠ শাখা ম্যানেজার মশিউর রহমান গাজী বলেন, “আমি কর্মজীবনের শুরু থেকেই নিজের আদর্শ, সততা, মেধা ও নিষ্ঠার সাথে সকল দায়িত্ব পালন করেছি। দাপ্তরিক কর্মকাণ্ডের ব্যাপারে আমি সদা তৎপর ছিলাম এবং গুরুত্ব দিয়ে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। আমার প্রতিষ্ঠানের উন্নতিকল্পে আমি সর্বদা তৎপর ছিলাম, আছি এবং অব্যাহত রাখবো। আমার সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং গ্রাহকদের সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে। এজন্য আমি এ অর্জনের সাথে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে আমি সবার সহযোগিতায় উন্নতির ধারা অব্যাহত রাখতে পারবো ইনশাআল্লাহ।”

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাট টেক্সটাইলে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে এখনও সক্রিয় ফ্যাসিস্ট অধ্যক্ষ রেজাউল

নড়াইলে ১৩টি প্রদর্শনী পুকুর ও ৫টি বিল নার্সারির উপকরণ বিতরণ

ঝালকাঠিতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক ইয়াবা উদ্ধার 

রাজাপুর ইউএনও সাথে সৌজন্যে সাক্ষাৎ ডাকবাংলো পরিদর্শন ও রাজাপুর প্রেসক্লাবের সাংবাদিক সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন জেলা পরিষদ প্রশাসক 

৫৩৬ জন প্রশিক্ষিত নার্সিং শিক্ষক গড়ে তুলেছে জাইকা’র সিবিএনএস-২ প্রকল্প

ড. জিয়াউদ্দিন হায়দারের দূরদর্শী নেতৃত্বে বদলে যাচ্ছে ঝালকাঠি ও বরিশাল

সাবেক মন্ত্রীর এপিএস হিল্টন চক্রের নিয়ন্ত্রণে চলছে টেন্ডার বাণিজ্য, অভিযোগ ঠিকাদারদের

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

ফুলের শুভেচ্ছায় সিক্ত এসএসপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এর নতুন পরিচালনা কমিটি অনুমোদন

১০

দেশে ফিরছেন জাতীয় দৈনিক আমাদের বসুন্ধরা’র মালদ্বীপ প্রতিনিধি মো. আবু জাহের

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে শ্রীপুরে বিএনপির নেতাকর্মীদের ঢল

১২

আবাসন খাতের সংকটে নতুন আশার আলো ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট

১৩

মালদ্বীপ মালেতে এক অভিজাত খাবার হোটেল বিরানি মহলের যাত্রা শুরু আজ থেকে

১৪

সৌর বিদ্যুতে বদলে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ

১৫

ঝালকাঠি পৌর এলাকার ৯ টি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন করা হবে -বললেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন

১৬

বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যকর বার্ধক্য নিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরলেন ড. জিয়াউদ্দিন হায়দার

১৭

দিনাজপুরে চক্ষু হাসপাতালে দালালদের খপ্পরে দিশেহারা রুগি

১৮

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সচেতনতামূলক র‌্যালী

১৯

নড়াইলে জামিনে মুক্ত হয়েই ভুক্তভোগী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

২০
১৯ এপ্রিল ২০২৬

সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন, সম্মাননা ক্রেস্ট প্রদান

www.amaderbashundhara.com|
Amaderbasundara