নিউজ ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশের ইউনিফর্মে জমে থাকা নীরব যন্ত্রনা

মো, সোহেল রানা: নিহত পুলিশ কনস্টেবল সেই খবরটা যেনো শুধু একটা মৃত্যুর গল্প নয়; এটা এক নীরব আর্তনাদ, এক অদেখা যুদ্ধের পরাজয়ের কাহিনি। একজন কনস্টেবল একজন বাবা, একজন স্বামী, একজন স্বপ্নবাহী মানুষ এবং দিন শেষে রাষ্ট্র ও সাধারণ জনগনের সেবক।হঠাৎ করেই নিজেকে সরিয়ে নিলেন এই জীবনের মঞ্চ থেকে। রেখে গেলেন কিছু প্রশ্ন, কিছু অপরাধবোধ, আর অসংখ্য অপূর্ণতা।পুলিশের ইউনিফর্মটা বাইরে থেকে যতটা দৃঢ়তার প্রতীক মনে হয়, ভেতরে ততটাই ক্লান্তি, চাপ আর অব্যক্ত কষ্ট জমা। দিনের পর দিন ডিউটির চাপ, রাতজাগা দায়িত্ব, সীমিত বেতনে সংসারের হিসাব মেলানো; সবকিছু মিলিয়ে এক অদৃশ্য ভার বুকের ভেতর জমে থাকে । তবুও পুলিশ হাসে, কারণ সে জানে তার ভেঙে পড়ার অধিকার নেই। তার কাঁধে পরিবারের স্বপ্ন, সন্তানের ভবিষ্যৎ, বৃদ্ধ বাবা-মায়ের দায়ীত্ব ও রাষ্ট্রের পাহারাদার ।পুরুষ মানুষটা আসলে নিজের জন্য খুব কমই বাঁচে। সে বাঁচে দায়িত্বের কাছে, সম্পর্কের কাছে, ভালোবাসার কাছে। কিন্তু যখন সেই সম্পর্কেই ফাটল ধরে, যখন বিশ্বাস ভেঙে যায়, যখন প্রিয় মানুষটাই হয়ে ওঠে অচেনা; তখন সেই শক্ত মানুষটাও ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে যায়। স্ত্রীর অবিশ্বাস, পারিবারিক কলহ—এসব ক্ষত বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে গভীর রক্তক্ষরণ হয় যা বাহিরে থেকে কেউ না পায় দেখতে না পারে বুঝতে তবুও পাড়ি দিতে হয় অনেক পথ।
জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয় মোকাবিলা করা ও সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই জিবন সংসার । মৃত্যু এটা মুহূর্তে সম্ভব , যা চিরস্থায়ী শূন্যতা তৈরি করে দেয়। প্রয়োজন হলে তিক্ততা সম্পর্ক থেকে সরে আসা ভালো ,জিবন নতুন করে শুরু করা যায়, নিজের জন্য বাঁচার অধিকারটুকু ফিরে পাওয়া যায়। ডিভোর্স হয়তো কষ্টের, কিন্তু মৃত্যু কখনোই সমাধান নয়; মৃত্যু শুধু সবকিছুর দরজা চিরতরে বন্ধ করে দেয়।এই ঘটনাগুলো আমাদের ভাবায় আমরা কি সত্যিই আমাদের আশেপাশের মানুষগুলোর খোঁজ রাখছি? আমরা কি শুনছি তাদের নীরব কান্না? যে প্রশাসন রাত দিন পরিশ্রম করে ইউনিফর্ম পরে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন, তাদের ও একটু নিরাপত্তা দরকার; মানসিক নিরাপত্তা, সহানুভূতি আর বোঝাপড়ার। কারণ, শক্ত মানুষগুলোও একসময় ক্লান্ত হয়ে পড়ে আর তখন তাদেরও দরকার হয় একটি আশ্রয়, একটি নির্ভরতার হাত। নারী কখনো কি ভাবো তোমার সুখের জন্যই ওই অসহায় পুরুষ দিনে দিনে নিজেকে শেষ করে দেয়। তাই নারীদের কাছে পুরুষদের চাওয়া পুরুষ কে বুঝতে শিখো দুঃখ কষ্টের কিছুটা ভাগ নিলে সমাজ ও পরিবারের সুখ ফিরবে তবেই সম্ভব হবে একটি সুখী পরিবার গড়া।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি

সাতক্ষীরায় এইচসিজি ক্যান্সার এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার

সাতক্ষীরায় এইচসিজি ক্যান্সার এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার

শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মনোহরগঞ্জে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন

লাওসে চাকরির নামে অভিনব প্রতারণায় ওকিস্টার বাংলাদেশ কোম্পানি

সাতক্ষীরার কালীগঞ্জ এলজিইডি অফিসের হিসাব সহকারী বিপুলের রোষানলে হিসাব রক্ষক মুস্তাফিজুর রহমান

নিখোঁজ প্রতিবন্ধী কিশোর রাজু মিয়ার সন্ধান চায় হতভাগা বাবা

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, মামলা দায়ের

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার যাত্রা শুরু বগুড়াবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান,স্বপ্ন হলো সত্যি

১০

বিজয়নগরের ২৬ কেজি গাঁজা উদ্ধার এক কারবারি গ্রেফতার

১১

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান, সিরাজগঞ্জে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

১২

দৌলতপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ট্রেনিং, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

আলীকদমে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জনমনে উদ্বেগ

১৪

নেছারাবাদে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৫

শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত

১৬

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন

১৭

পুলিশের ইউনিফর্মে জমে থাকা নীরব যন্ত্রনা

১৮

শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই

১৯

পিরোজপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

২০
২০ এপ্রিল ২০২৬

পুলিশের ইউনিফর্মে জমে থাকা নীরব যন্ত্রনা

www.amaderbashundhara.com|
Amaderbasundara