মোহাম্মদ মোস্তফা ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৬ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া জেলাটির ১৯ কিলোমিটার পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্তবর্তী হওয়ায় মাদক পাচার এক সহজলভ্য বস্তুতে পরিণত হয়েছে। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কাজ করার নির্দেশনা রয়েছে অনেক আগে থেকেই। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী জিরো টলারেন্স এ কাজ করার নির্দেশে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন সময় মাদকের বড় বড় চালান সহ মাদক কারবারীদের গ্রেফতার করছেন বিজয়নগর থানা পুলিশ। ২০ শে এপ্রিল সোমবার।
আনুমানিক রাত ০২.৩০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন সিঙ্গারবিল ইউনিয়নের উত্থারিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অভিযানকালে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ২৬ (ছাব্বিশ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় গ্রেফতারকৃত আসামি হলেন
মোঃ আব্দুল হামিদ (৪৫)
পিতা- মোঃ চেরাগ আলী
মাতা- মৃত লিলু বেগম
সাং- কাশিনগর (পশ্চিম পাড়া), ৮নং ওয়ার্ড
থানা-বিজয়নগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ ওসি জানান মাদকের বিরুদ্ধে আমরা সার্বক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জিরো টলারেন্সের নির্দেশনায় কাজ করে যাচ্ছি এবং মাদক নির্মল না হওয়া পর্যন্ত আমাদের এই অবদান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন