নিউজ ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কালীগঞ্জ এলজিইডি অফিসের হিসাব সহকারী বিপুলের রোষানলে হিসাব রক্ষক মুস্তাফিজুর রহমান

আরিফুল ইসলাম সাতক্ষীরা : সাতক্ষীরার কালীগঞ্জের এলজিইডি অফিসের হিসাব রক্ষক মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে একটি স্বার্থন্বেষী মহল অবৈধ সুবিধা নিতে না পেরে বিভিন্নভাবে হয়রানি করতে উঠেপড়ে লেগেছে। তাকে ফাঁসাতে একটি টাকা নেওয়ার ভিডিও কে ভিন্নখাতে নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়,কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ কামরুল ইসলাম এলজিইডি অফিসের হিসাব রক্ষক মুস্তাফিজুর রহমানের নিকট কয়েকটি প্রকল্পের ফাইল বাবদ স্ট্যাম্পের টাকা দেয়। অফিসের সিসি ক্যামেরা থেকে সেই ভিডিও গোপনে অফিসের হিসাব সহকারী
চঞ্চল কুমার দাস বিপুল বিভিন্ন জায়গায় সরবরাহ করে মুস্তাফিজকে ফাঁসাতে উঠে পড়ে লেগেছে।
অভিযোগ রয়েছে এই হিসাব সহকারী চঞ্চল কুমার বিপুল হিসাব রক্ষকের অতিরিক্ত দায়িত্ব পালনকালে অনিয়ম ও ঘুষ দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে। সম্প্রতি খালি থাকা হিসাব রক্ষকের পদে মুস্তাফিজুর যোগদান করলে হিসাব সহকারী বিপুলের গাত্রদাহ শুরু হয়। সেই থেকে হিসাব রক্ষক মোস্তাফিজকে ফাঁসাতে উঠে পড়ে লেগেছে এই বিপুল।
জানাযায়, এই হিসাব সরকারী বিপুলের বাড়ি কালীগঞ্জে হওয়ায় সে একোছত্র আধিপত্য বিস্তার করে এলজিইডি অফিসকে নিজের পৈত্রিক সম্পত্তি মনে করে।
তার নিকট প্রকৌশলী থেকে শুরু করে অফিসের সকলেই জিম্মি হয়ে রয়েছে।
বিষয়টি নিয়ে হিসাব রক্ষক মোস্তাফিজুর রহমানের নিকট জানাতে চাইলে তিনি বলেন, আমি স্ট্যাম্পের ফি বাবদ যে টাকা নিয়েছি সেটাকে ভিন্নখাতে নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি কোন ঘুষ, দুর্নীতির সাথে জড়িত নয়।
বিষয়টি নিয়ে জানতে কুশুলিয়া ইউপি সচিব মোঃ কামরুল ইসলাম জানান, আমি এলজিইডি অফিসের হিসাব রক্ষক মোস্তাফিজুর রহমানের নিকট যে টাকা দিয়েছি তাহা স্ট্যাম্প বাবদ, কোন ঘুষ নয়।
কালিগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন বলেন,কুশুলিয়া ইউপি সচিব মোঃ কামরুল ইসলামকে আমার অফিসে ডাকা হয়েছিল সে নিজের মুখে স্বীকার করেছে আমি হিসাব রক্ষককে কোন ঘুষের টাকা দেয়নি এটা স্ট্যাম্পের টাকা।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি

সাতক্ষীরায় এইচসিজি ক্যান্সার এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার

সাতক্ষীরায় এইচসিজি ক্যান্সার এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার

শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মনোহরগঞ্জে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন

লাওসে চাকরির নামে অভিনব প্রতারণায় ওকিস্টার বাংলাদেশ কোম্পানি

সাতক্ষীরার কালীগঞ্জ এলজিইডি অফিসের হিসাব সহকারী বিপুলের রোষানলে হিসাব রক্ষক মুস্তাফিজুর রহমান

নিখোঁজ প্রতিবন্ধী কিশোর রাজু মিয়ার সন্ধান চায় হতভাগা বাবা

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, মামলা দায়ের

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার যাত্রা শুরু বগুড়াবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান,স্বপ্ন হলো সত্যি

১০

বিজয়নগরের ২৬ কেজি গাঁজা উদ্ধার এক কারবারি গ্রেফতার

১১

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান, সিরাজগঞ্জে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

১২

দৌলতপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ট্রেনিং, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

আলীকদমে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জনমনে উদ্বেগ

১৪

নেছারাবাদে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৫

শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত

১৬

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন

১৭

পুলিশের ইউনিফর্মে জমে থাকা নীরব যন্ত্রনা

১৮

শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই

১৯

পিরোজপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

২০
২০ এপ্রিল ২০২৬

সাতক্ষীরার কালীগঞ্জ এলজিইডি অফিসের হিসাব সহকারী বিপুলের রোষানলে হিসাব রক্ষক মুস্তাফিজুর রহমান

www.amaderbashundhara.com|
Amaderbasundara