নিউজ ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লাওসে চাকরির নামে অভিনব প্রতারণায় ওকিস্টার বাংলাদেশ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: উন্নত জীবনের আশায় এদেশের গ্রামীণ জনপদের অসংখ্য যুবক বিদেশে পাড়ি জমায় কর্মসংস্থানের লক্ষ্যে। তেমনি এক আকর্ষণীয় কর্মজীবনের প্রলোভনে পড়ে বিদেশে পাড়ি জমায় কিশোরগঞ্জের কটিয়াদী থানার নাগের গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাকিল মিয়া এবং মোঃ বাহার উদ্দিন যাদের পাসপোর্ট নম্বর যথাক্রমে অ১৯১৮৮৬৯৫, অ০৯৩৩৩০৮২। রিক্রুটিং এজেন্সি ওকিস্টার বাংলাদেশ কোম্পানি, রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নাম্বার ৩৯৩, এর মাধ্যমে প্রায় পাঁচ মাস আগে ৯ লক্ষ টাকার বিনিময়ে লাউসে পাড়ি জমায় আপন দুই ভাই মোঃ শাকিল মিয়া এবং মোঃ বাহার উদ্দিন। কিন্তু সেখানে পৌঁছানোর পর পরই তাদের কপালে নেমে আসে চরম দুর্গতি। তাদের পিতা মোঃ নুর উদ্দিন বিগত ২৫/১/ ২০২৬ তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ঢাকাতে একটি অভিযোগের মাধ্যমে জানান যে, আমার ছেলে লাউস গেলে তাদেরকে কোন টিআরসি ও কাগজপত্র দেয়নি তাদেরকে যে কাজ দেবার কথা বলে নেয় সে কাজ না দিয়ে তাদেরকে গোডাউনে আটকে রাখে। শারীরিক মানসিকভাবে নির্যাতন করে। বর্তমানে আমার ছেলেরা খুবই অসহায় অবস্থায় আছে এই সমস্যার কথা আমাকে জানালে আমি ধার দেনা করে মোট ৭৫ হাজার টাকা পাঠাই তাদের জীবিকা নির্বাহের জন্য। টিআরসির জন্য তারা বাহিরে বের হতে পারে না। তাদেরকে পুলিশ বারবার হয়রানি করছে, ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, খুব অসুস্থ, আমার পরিবার খুবই অসহায় হয়ে পড়েছে আমি জমি বিক্রি করে সুদে টাকা এনে তাদের প্রদান করি কিন্তু তারা আমার ছেলেদের সাথে প্রতারণা করে।আমার ছেলেদের ক্ষতিপূরণ সহ বাংলাদেশে ফেরত চাই।
এদিকে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ব্যুরোতে এই অভিযোগ জানানোর খবর এজেন্সিতে পৌঁছালে এজেন্সি তাদের খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় এমনকি তারা পার্শ্ববর্তী যে দোকান থেকে খাবার সংগ্রহ করতো সেখানেও তারা বাধা সৃষ্টি করে, বর্তমানে তারা খুব মানবেতর জীবন যাপন করছে একই সাথে এজেন্সি তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে বলে অভিযোগ করেছেন তাদের পিতা নুরুদ্দিন।
ইতিমধ্যে সন্তানদের কথা চিন্তা করে অসুস্থ হয়ে পড়েছেন মাতা হালিমা খাতুন। অসহায় পিতা মোঃ নুরুদ্দিন প্রশাসনের সকলের দৃষ্টি আকর্ষণ করে তার সন্তানদের সুষ্ঠ সুন্দরভাবে দেশে ফিরিয়ে আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে জানতে ওকিস্টার বাংলাদেশ কোম্পানি এজেন্সির মালিক এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার দুটি মোবাইল নাম্বারই বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে কোম্পানির একজন প্রতিনিধি সাজিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কোম্পানির মালিক বাংলাদেশে নেই, বিএম ইটি তে করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা এ বিষয়ে কিছুই জানিনা।সাজিদের মাধ্যমে পাওয়া মোবাইল নাম্বারের ভিত্তিতে পরবর্তীতে ম্যানেজার সঞ্জীব মজুমদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি সঞ্জীব।
সাধারণ মানুষের সাথে এ সকল এজেন্সির এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণেই প্রবাসীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এ দেশের রেমিটেন্স প্রবাহে বাধার সৃষ্টি হয়। এ সকল এজেন্সির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে প্রবাসীদের মাধ্যমে দেশে রেমিটেন্স প্রবাহে বীরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি

সাতক্ষীরায় এইচসিজি ক্যান্সার এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার

সাতক্ষীরায় এইচসিজি ক্যান্সার এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার

শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মনোহরগঞ্জে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন

লাওসে চাকরির নামে অভিনব প্রতারণায় ওকিস্টার বাংলাদেশ কোম্পানি

সাতক্ষীরার কালীগঞ্জ এলজিইডি অফিসের হিসাব সহকারী বিপুলের রোষানলে হিসাব রক্ষক মুস্তাফিজুর রহমান

নিখোঁজ প্রতিবন্ধী কিশোর রাজু মিয়ার সন্ধান চায় হতভাগা বাবা

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, মামলা দায়ের

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার যাত্রা শুরু বগুড়াবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান,স্বপ্ন হলো সত্যি

১০

বিজয়নগরের ২৬ কেজি গাঁজা উদ্ধার এক কারবারি গ্রেফতার

১১

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ায় তারেক রহমান, সিরাজগঞ্জে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

১২

দৌলতপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ট্রেনিং, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

আলীকদমে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জনমনে উদ্বেগ

১৪

নেছারাবাদে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৫

শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত

১৬

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন’র উদ্বোধন

১৭

পুলিশের ইউনিফর্মে জমে থাকা নীরব যন্ত্রনা

১৮

শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই

১৯

পিরোজপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

২০
২০ এপ্রিল ২০২৬

লাওসে চাকরির নামে অভিনব প্রতারণায় ওকিস্টার বাংলাদেশ কোম্পানি

www.amaderbashundhara.com|
Amaderbasundara