নিউজ ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লাকসামে ৯ম শ্রেণীর শিক্ষার্থীর ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার

মাহবুবুর রহমান, লাকসাম, কুমিল্লা: লাকসামে ৯ম শ্রেণির এক ছাত্রীর ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধারের সংবাদ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে লাকসাম পৌরসভার ৪ নং ওয়ার্ডের চাচা-ভাতিজা ভবনের ৪ তলার ফোর বি-ব্লকের ভাড়া বাসায় সিলিং কাপড়ের ওড়নায় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় মেয়ের চাচা আলা উদ্দিন সোহাগ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
নিহত স্কুল ছাত্রী সিনথিয়া উদ্দিন (১৪)। পাশ্ববর্তী লালমাই উপজেলার ৬ নং পেরুল দক্ষিণ ইউনিয়নের সিংহরিয়া উত্তরপাড়া মসজিদ বাড়ির সৌদি আরব প্রবাসী সাহাবুদ্দিন ও লাকসাম
পৌরসভার কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খালেদা আক্তারের বড় মেয়ে। এবং লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী।
ধারণা করা হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়ে মায়ের সাথে কথা কাটাকাটির সুত্র ধরে অভিমান করে সে সিলিং কাপড়ের ওড়নায় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, পাশ্ববর্তী লালমাই উপজেলার ৬ নং পেরুল দক্ষিণ ইউনিয়নের সিংহরিয়া উত্তরপাড়া মসজিদ বাড়ির সৌদি আরব প্রবাসী সাহাবুদ্দিন ও লাকসাম পৌরসভার কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খালেদা আক্তার লাকসাম পৌরসভার ৪ নং ওয়ার্ডের চাচা-ভাতিজা ভবনের ৪ তলার ফোর বি-ব্লকের ভাড়া বাসায় থাকেন। তাদের বড় মেয়ে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী সিনথিয়া উদ্দিন দীর্ঘদিন ধরে পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছেন।
সিনথিয়া উদ্দিন পরিবারের অজান্তেই অজ্ঞাত যুবকের সাথে প্রেমে জড়িয়ে পড়েন। পড়ালেখার বিষয়ে মা খালেদা আক্তার প্রায় বকাঝকা করেন।
আজ মঙ্গলবার সকালে মেয়ের মা খালেদা আক্তার বাসায় না থাকার এক ফাঁকে সে কাপড়ের ওড়নায় পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশের এসআই আরিফ সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাশের সোরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত স্কুল ছাত্রীর মরদেহ স্কুল গেটে আনা হলে বিদ্যালয়ের সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন এবং শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলিপ কুমার জানিয়েছেন সিনথিয়া উদ্দিন আমাদের বিদ্যালয়ের নিয়মিত ও মেধাবী ছাত্রী ছিলেন। তার মৃত্যুর সংবাদে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিস্থিতি বিবেচনায় ৯ম শ্রেণির ছাত্রীদের ছুটি দেওয়া হয়েছে।
নিহত সিনথিয়া উদ্দিনের মা লাকসাম পৌরসভার কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খালেদা আক্তার মেয়ের অকাল মৃত্যুতে শোকে বাকরুদ্ধ হয়ে আছে। তিনি কারো সাথে কথা বলে না।
নিহত সিনথিয়া উদ্দিনের চাচা আলা উদ্দিন সোহাগ বলেন, আমার বড় ভাই সৌদি আরব প্রবাসী তিনি সব সময় মেয়ের জন্য ব্যাকুল থাকেন। প্রতি নিয়ত মেয়ের খোঁজ খবর নিতেন। মেয়ের মৃত্যু সংবাদে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
লাকসাম থানা পুলিশের ওসি মোঃ মাকসুদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল ছাত্রীর ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সোরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মেয়ের চাচা আলা উদ্দিন সোহাগ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সাংবাদিক আলা উদ্দিনের শুভেচ্ছা

বদি মাঝাপাড়া পানি ব্যাবস্থাপনা দল এর আওতাধীন বিএডিসি কর্তৃক অগভীর নলকুপ এর লাইসেন্স বাতিল করনের দাবি জানান এলাকাবাসী ও পানি ব্যবস্থাপনা দলের লোকজন

প্রবাসী কল্যাণে নীতিগত সংস্কার: কিছু বাস্তবসম্মত প্রস্তাবনা

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী পিরোজপুরের জুঁই

সাতক্ষীরা শহর কে যানযট মুক্ত করতে শহরে ফোর লেনের নতুন সম্ভাবনা বরাদ্দ ২০০ কোটি

টেকনাফের গহিন অরণ্যে ৩ যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি জব্দ

শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা

অসুস্থ প্রবাসীকে দেশে ফেরত পাঠাতে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনারের টিকেট প্রদান

সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষ টাকার ভারতীয় জিরা ও মহিষ জব্দ করেছে বিজিবি

১০

সাতক্ষীরায় বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা ও বাজেট বরাদ্দ বিষয়ে এডভোকেসি সভা

১১

শ্যামনগরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিসিডিএস বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ

১২

সুন্দরবনে হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার

১৩

গঙ্গাচড়ায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত

১৪

গোবিন্দগঞ্জ বিষপ্রয়োগ ও চুরির অভিযোগ, নববধূসহ ৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

১৫

শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ আহত- ২ থানায় অভিযোগ

১৬

আলীকদমে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩

১৭

লাকসামে প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের হেল্প ডেস্কে পানি-স্যালাইন বিতরণ

১৮

সরকারি প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চলছে টেংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

লাকসামে ৯ম শ্রেণীর শিক্ষার্থীর ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার

২০
২১ এপ্রিল ২০২৬

লাকসামে ৯ম শ্রেণীর শিক্ষার্থীর ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার

www.amaderbashundhara.com|
Amaderbasundara