নিউজ ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লাকসামে প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের হেল্প ডেস্কে পানি-স্যালাইন বিতরণ

মাহবুবুর রহমান, লাকসাম, কুমিল্লা: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: আবুল কালাম এমপি মহোদয়ের পক্ষ থেকে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সার্বিক সহযোগিতায় লাকসাম উপজেলায় হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
লাকসাম উপজেলা, পৌরসভা ও ন.ফ. সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রমে পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়। বিশেষ করে চলমান তীব্র গরমের মধ্যে পরীক্ষার্থীদের কষ্ট লাঘবে তাদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়, যা উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
কার্যক্রম চলাকালে পরীক্ষাকেন্দ্রের আশপাশে অবস্থান করে ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা প্রদান করেন। কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত স্যালাইন সরবরাহ, বিশ্রামের ব্যবস্থা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে সহায়তা করা হয়। এছাড়াও অভিভাবকদের জন্যও পানি সরবরাহসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মইন উদ্দিন মহিন এবং সদস্য সচিব নেওয়াজ শরীফ। তারা বলেন, পরীক্ষার্থীরা যেন স্বস্তিতে ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যত প্রজন্মের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন সহায়ক কার্যক্রম পরীক্ষার পরিবেশকে আরও সহজ ও স্বস্তিদায়ক করে তোলে। ছাত্রদলের এ উদ্যোগে এলাকায় ইতিবাচক প্রভাব পড়েছে এবং মানবিক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সাংবাদিক আলা উদ্দিনের শুভেচ্ছা

বদি মাঝাপাড়া পানি ব্যাবস্থাপনা দল এর আওতাধীন বিএডিসি কর্তৃক অগভীর নলকুপ এর লাইসেন্স বাতিল করনের দাবি জানান এলাকাবাসী ও পানি ব্যবস্থাপনা দলের লোকজন

প্রবাসী কল্যাণে নীতিগত সংস্কার: কিছু বাস্তবসম্মত প্রস্তাবনা

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী পিরোজপুরের জুঁই

সাতক্ষীরা শহর কে যানযট মুক্ত করতে শহরে ফোর লেনের নতুন সম্ভাবনা বরাদ্দ ২০০ কোটি

টেকনাফের গহিন অরণ্যে ৩ যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি জব্দ

শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা

অসুস্থ প্রবাসীকে দেশে ফেরত পাঠাতে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনারের টিকেট প্রদান

সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষ টাকার ভারতীয় জিরা ও মহিষ জব্দ করেছে বিজিবি

১০

সাতক্ষীরায় বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা ও বাজেট বরাদ্দ বিষয়ে এডভোকেসি সভা

১১

শ্যামনগরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিসিডিএস বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ

১২

সুন্দরবনে হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার

১৩

গঙ্গাচড়ায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত

১৪

গোবিন্দগঞ্জ বিষপ্রয়োগ ও চুরির অভিযোগ, নববধূসহ ৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

১৫

শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ আহত- ২ থানায় অভিযোগ

১৬

আলীকদমে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩

১৭

লাকসামে প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের হেল্প ডেস্কে পানি-স্যালাইন বিতরণ

১৮

সরকারি প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চলছে টেংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

লাকসামে ৯ম শ্রেণীর শিক্ষার্থীর ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার

২০
২১ এপ্রিল ২০২৬

লাকসামে প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের হেল্প ডেস্কে পানি-স্যালাইন বিতরণ

www.amaderbashundhara.com|
Amaderbasundara