নিউজ ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ৩:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ আহত- ২ থানায় অভিযোগ

মোঃ আছাদুজ্জামান লিটন বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুইপক্ষের দুই জন গুরুতর আহত হয়েছে। এবিষয়ে উভয়পক্ষ শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছে।
মঙ্গলবার (২১এপ্রিল) সকাল ৮.৩০ টার সময় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সৌরেন্দ্র নাথ মন্ডলের স্ত্রী দিরি রানী এবং বিরেন্দ্র নাথ মন্ডলের পুত্র সুভাষ চন্দ্র মন্ডল উভয়ই শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এই ঘটনার মনোরঞ্জন মন্ডল বাদী হয়ে চার জনকে আসামি করে শ্যামনগর থানার এজাহার দায়ের করেছে। অপরদিকে পীযূষ কুমার মন্ডল বাদী হয়ে ছয় জনকে আসামী করে শ্যামনগর থানায় এজহার দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোরঞ্জন মন্ডল ও মনিন্দ্র মন্ডলদের সাথে সুভাষ চন্দ্র মন্ডলদের সহিত দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি বিচারাধীন বলে আমরা শুনেছি। কিন্তু আজ সকালে দুই পক্ষের ভিতর সংঘর্ষ হয় এ ঘটনায় উভয়পক্ষের দুইজন আহত হয়।
মনোরঞ্জন মন্ডল বলেন তারা খুব দুর্র্ধষ প্রকৃতির মানুষ আজ সকালে তারা ভিতরে ঢুকে গালিগালাজ করতে থাকে আমি নিষেধ করলে তারা লাঠি সোটা দা নিয়ে আমার ও আমার পরিবারের সদস্যদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের দায়ের কোপে আমার মায়ের কানের লতিতে গুরুতর হাড়কাটা জখম হয়। আমার মা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে, আমি ও আমার স্ত্রী প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি। এ বিষয়ে আমি শ্যামনগর থানায় একটি এজহার দায়ের করেছি।
অপরদিকে আহত সুভাষ চন্দ্র মন্ডলের পুত্র পিযুষ কুমার মন্ডল বলেন, প্রতিবেশী মনোরঞ্জন মন্ডল ও মনিন্দ্র মন্ডলের সাথে জমিজমা নিয়ে আমাদের দীর্ঘদিনের বিবাদ চলমান রয়েছে। আজ সকালে আমার বাবা গোয়ালে গরু বের করতে গেলে গরু লাথি মারে যে কারনে বাবা গরুকে গালাগালি করতে থাকে। তা শুনে প্রতিপক্ষরা লাঠি সোটা নিয়ে আমাদের বাড়ির ভিতর প্রবেশ করে আমার বাবার উপর হামলা করে। আহত আমার বাবাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি, এ বিষয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় এজহার দায়ের করেছি।
এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন, এবিষয়ে আমি এজাহার পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সাংবাদিক আলা উদ্দিনের শুভেচ্ছা

বদি মাঝাপাড়া পানি ব্যাবস্থাপনা দল এর আওতাধীন বিএডিসি কর্তৃক অগভীর নলকুপ এর লাইসেন্স বাতিল করনের দাবি জানান এলাকাবাসী ও পানি ব্যবস্থাপনা দলের লোকজন

প্রবাসী কল্যাণে নীতিগত সংস্কার: কিছু বাস্তবসম্মত প্রস্তাবনা

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী পিরোজপুরের জুঁই

সাতক্ষীরা শহর কে যানযট মুক্ত করতে শহরে ফোর লেনের নতুন সম্ভাবনা বরাদ্দ ২০০ কোটি

টেকনাফের গহিন অরণ্যে ৩ যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি জব্দ

শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা

অসুস্থ প্রবাসীকে দেশে ফেরত পাঠাতে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনারের টিকেট প্রদান

সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষ টাকার ভারতীয় জিরা ও মহিষ জব্দ করেছে বিজিবি

১০

সাতক্ষীরায় বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা ও বাজেট বরাদ্দ বিষয়ে এডভোকেসি সভা

১১

শ্যামনগরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিসিডিএস বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ

১২

সুন্দরবনে হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার

১৩

গঙ্গাচড়ায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত

১৪

গোবিন্দগঞ্জ বিষপ্রয়োগ ও চুরির অভিযোগ, নববধূসহ ৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

১৫

শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ আহত- ২ থানায় অভিযোগ

১৬

আলীকদমে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩

১৭

লাকসামে প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের হেল্প ডেস্কে পানি-স্যালাইন বিতরণ

১৮

সরকারি প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চলছে টেংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

লাকসামে ৯ম শ্রেণীর শিক্ষার্থীর ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার

২০
২১ এপ্রিল ২০২৬

শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ আহত- ২ থানায় অভিযোগ

www.amaderbashundhara.com|
Amaderbasundara