নিউজ ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষ টাকার ভারতীয় জিরা ও মহিষ জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) দায়িত্বপূর্ণ সিলেট জেলার কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৭০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় জিরা ও মহিষ জব্দ করতে সক্ষম হয়েছে।
গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিকদল সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী রাইনপুর এলাকায় একটি পরিত্যক্ত গুদামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় ৪,৯৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত জিরার আনুমানিক সিজারমূল্য ৫৯,৪০,০০০/- (ঊনষাট লক্ষ চল্লিশ হাজার) টাকা।
একই দিন সকাল ০৮.০০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ গুয়াবাড়ী বিওপির একটি টহলদল সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০৩টি ভারতীয় মহিষ আটক করে। আটককৃত মহিষের আনুমানিক সিজারমূল্য ১০,৫০,০০০/- (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
জব্দকৃত ভারতীয় জিরা ও মহিষ বিধি মোতাবেক সিলেট কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার জানান, জকিগঞ্জ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সাংবাদিক আলা উদ্দিনের শুভেচ্ছা

বদি মাঝাপাড়া পানি ব্যাবস্থাপনা দল এর আওতাধীন বিএডিসি কর্তৃক অগভীর নলকুপ এর লাইসেন্স বাতিল করনের দাবি জানান এলাকাবাসী ও পানি ব্যবস্থাপনা দলের লোকজন

প্রবাসী কল্যাণে নীতিগত সংস্কার: কিছু বাস্তবসম্মত প্রস্তাবনা

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী পিরোজপুরের জুঁই

সাতক্ষীরা শহর কে যানযট মুক্ত করতে শহরে ফোর লেনের নতুন সম্ভাবনা বরাদ্দ ২০০ কোটি

টেকনাফের গহিন অরণ্যে ৩ যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি জব্দ

শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা

অসুস্থ প্রবাসীকে দেশে ফেরত পাঠাতে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনারের টিকেট প্রদান

সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষ টাকার ভারতীয় জিরা ও মহিষ জব্দ করেছে বিজিবি

১০

সাতক্ষীরায় বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা ও বাজেট বরাদ্দ বিষয়ে এডভোকেসি সভা

১১

শ্যামনগরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিসিডিএস বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ

১২

সুন্দরবনে হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার

১৩

গঙ্গাচড়ায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত

১৪

গোবিন্দগঞ্জ বিষপ্রয়োগ ও চুরির অভিযোগ, নববধূসহ ৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

১৫

শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ আহত- ২ থানায় অভিযোগ

১৬

আলীকদমে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩

১৭

লাকসামে প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের হেল্প ডেস্কে পানি-স্যালাইন বিতরণ

১৮

সরকারি প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চলছে টেংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

লাকসামে ৯ম শ্রেণীর শিক্ষার্থীর ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার

২০
২১ এপ্রিল ২০২৬

সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষ টাকার ভারতীয় জিরা ও মহিষ জব্দ করেছে বিজিবি

www.amaderbashundhara.com|
Amaderbasundara