নিউজ ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা

মোঃ আবু মুছা সরদার শ্যামনগর,(সাতক্ষীরা)প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক নারীর বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখা।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, উপজেলা সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, সাইদী হাসান, শহিদুল ইসলাম, ডাঃ ইমাম হাসান প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, “সুমাইয়া বন্যা” নামে এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, যা ন্যাক্কারজনক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এ ধরনের বক্তব্যের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখা ঘৃণা ও নিন্দা জানায়।
বক্তব্যে আরও উল্লেখ করা হয়, উক্ত ঘটনার প্রেক্ষিতে গত ১৯ এপ্রিল শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে নোংরা ও অশালীন স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। জামায়াত নেতারা এটিকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে উল্লেখ করে বলেন, এটি রাজনৈতিক সহনশীলতা ও শিষ্টাচারের পরিপন্থী।
সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানানো হয়, “সুমাইয়া বন্যা” নামে উক্ত নারীর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো ধরনের সাংগঠনিক বা ব্যক্তিগত সম্পর্ক নেই। তিনি অতীতেও দলের কোনো পর্যায়ের নেতা-কর্মী ছিলেন না এবং বর্তমানে তার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি সংশ্লিষ্ট নারী নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিষ্কার করেছেন বলেও দাবি করা হয়।
জামায়াত নেতারা বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনার দায়ভার রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের কর্মকাণ্ড সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে।
সংবাদ সম্মেলনে বক্তারা শান্তিপূর্ণ, শালীন ও ন্যায়নিষ্ঠ রাজনীতির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সকল রাজনৈতিক দলকে পারস্পরিক সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।
শ্যামনগর উপজেলা বিএনপির সাম্প্রতিক মিছিলে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দেওয়া অশালীন স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

আমাদের বসুন্ধরা/ ঢাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সাংবাদিক আলা উদ্দিনের শুভেচ্ছা

বদি মাঝাপাড়া পানি ব্যাবস্থাপনা দল এর আওতাধীন বিএডিসি কর্তৃক অগভীর নলকুপ এর লাইসেন্স বাতিল করনের দাবি জানান এলাকাবাসী ও পানি ব্যবস্থাপনা দলের লোকজন

প্রবাসী কল্যাণে নীতিগত সংস্কার: কিছু বাস্তবসম্মত প্রস্তাবনা

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী পিরোজপুরের জুঁই

সাতক্ষীরা শহর কে যানযট মুক্ত করতে শহরে ফোর লেনের নতুন সম্ভাবনা বরাদ্দ ২০০ কোটি

টেকনাফের গহিন অরণ্যে ৩ যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি জব্দ

শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা

অসুস্থ প্রবাসীকে দেশে ফেরত পাঠাতে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনারের টিকেট প্রদান

সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৭০ লক্ষ টাকার ভারতীয় জিরা ও মহিষ জব্দ করেছে বিজিবি

১০

সাতক্ষীরায় বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা ও বাজেট বরাদ্দ বিষয়ে এডভোকেসি সভা

১১

শ্যামনগরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিসিডিএস বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ

১২

সুন্দরবনে হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার

১৩

গঙ্গাচড়ায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত

১৪

গোবিন্দগঞ্জ বিষপ্রয়োগ ও চুরির অভিযোগ, নববধূসহ ৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের

১৫

শ্যামনগরে ভোগ দখলীয় সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ আহত- ২ থানায় অভিযোগ

১৬

আলীকদমে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩

১৭

লাকসামে প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের হেল্প ডেস্কে পানি-স্যালাইন বিতরণ

১৮

সরকারি প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চলছে টেংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

লাকসামে ৯ম শ্রেণীর শিক্ষার্থীর ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার

২০
২১ এপ্রিল ২০২৬

শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা

www.amaderbashundhara.com|
Amaderbasundara